রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি দজানালেন তাঁরাও আগে বল করতেই চেয়েছিলেন। তবে আগে ব্যাট করতে অসুবিধা হবে না। এদিন ভারতীয় দলের হয়ে অভিষেক হল নয়া স্পিনার মায়াঙ্ক মারকান্ডের।
মায়াঙ্ক ছাড়াও প্রথম একাদশে সুযোগ পেলেন বিশ্বকাপের দলে তৃতীয় ওপেনারের দৌড়ে থাকা কেএল রাহুল-ও। বিশ্রাম দেওয়া হয়েছে শিখর ধাওয়াকে।
প্রত্যাশা মতোই প্রথম একাদশে ফিরে এসেছেন প্রধান জোরে বোলার জসপ্রিত বুমরাও। তাঁর সঙ্গী হিসেবে সুযোগ পেয়েছেন উমেশ যাদব। সিদ্ধার্থ কলকে এই ম্যাচে বাইরেই বসতে হচ্ছে।
হার্দিক না থাকায় বিজয় শঙ্কর প্রথম দলে থাকবেন মনে করা হয়েছিল, কিন্তু তাঁকে না খেলিয়ে ভারত চাহালের সঙ্গী দ্বিতীয় স্পিনার হিসেবে সুযোগ দিল মার্কান্ডেকে। সম্প্রতি লিস্ট 'এ' ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার পক্ষেও অবশ্য এদিন টি২০আই ক্রিকেটে অভিষেক ঘটল পিটার হ্যান্ডসকম্বের। তাঁকে উইকেটরক্ষক-ব্যাটসম্য়ান হিসেবে নেওয়া হয়েছে।
Australia win the toss and elect to bowl first in the 1st T20I at Visakhapatnam
— BCCI (@BCCI) February 24, 2019
LIVE - https://t.co/qKQdie3Ayg #AUSvIND pic.twitter.com/LKk8MZWkVn
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়া, উমেশ যাদব, মায়াঙ্ক মার্কান্ডে, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব (উইকেটরক্ষক), অ্যাশ্টন টার্নার, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা।