
প্রায় আধা অধিনায়ক
তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন কেন শেষ দুই ম্য়াচে ধোনিকে বিশ্রাম দেওয়া হল? স্টাম্পের পিছনে, ব্য়াট হাতে, মাঠে অধিনায়কত্বের পরামর্শদানে - সব জায়গায় ধোনির অভাব অনুভূত হয়েছে। দ্যর্থহীন ভাষায় তিনি বলছেন ধোনি এখনও দলের অর্ধেক অধিনায়ক।

ধোনি জোয়ান হবে না
বেদী বলেছেন, এটা মেনে নিতেই হবে ধোনি আর আগের মতো খেলতে পারবে না। তবে ধোনি একেবারে থুরথুরেও নয়। দলের তাঁকে দরকার। বেদীর মতে দলের উপর ধোনি একটা শান্ত প্রভাব আছে। বিরাটেরও পাশে এমএসডি-কে লাগবে। বেদী জানিয়েছেন, ধোনিকে ছাড়া সদ্য সমাপ্ত সিরিজে বিরাটকে বেশ দিশাহারা লেগেছে।

জাদেজাই শ্রেষ্ঠ
বর্তমান ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট যে ফিঙ্গার স্পিনারদের বাদ দিয়ে শুধুমাত্র রিস্ট স্পিনারদের খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তাই নিয়েও প্রশ্ন তুলেছেন ৭২ বছর বয়সী ভারতের এই কিংবদন্তি স্পিনার। তাঁর মতে জাদেজার থেকে ভাল অলরাউন্ডার বারতে কেউ নেই। কাজেই তাঁকে বসিয়ে একজন বাড়তি রিস্ট স্পিনার খেলানোটা যুক্তিযুক্ত নয় বলেই তাঁর মত।

পন্থ জঙ্গলি, শান্ত করতে হবে
চলতি সিরিজে পন্থের খেলা দেখার পর বেদীর অভিমত, পন্থ এখনও জঙ্গলি ঘোড়ার মতো। তাঁকে শান্ত করতে হবে। সাপোর্ট স্টাফদেরই সেই কাজ করা উচিত। কিন্তু ২৬৬ টেস্ট উইকেটের মালিক মুখে না বললেও স্পষ্ট ইঙ্গিত বর্তমান দলে সেই কাজ করার লোক নেই। পন্থ একই ভুল বারবার করে যাচ্ছেন। জানান, নির্বাচক প্রধান প্রসাদ-ও একজন উকেটরক্ষক ছিলেন। তিনিও এই দায়িত্ব নিতে পারেন।

নির্বোধ টিম ইন্ডিয়া
ভারতের কিংবদন্তী এই প্রাক্তনের মতে বর্তমান ভারতীয় দলে ক্রিকেটিয় দক্ষতার অভাব না থাকলেও অভাব রয়েছে ক্রিকেট-বোধের। নইলে মোহালিতে অতভাল শুরু করেও বারত হারত না। তিনি জানিয়েছেন ক্রিকেট-বোধ পোক্ত না হলে যতই দক্ষতা থাকুক, তা কাজে লাগবে না।


Click it and Unblock the Notifications




















