বোলারদের দুর্দান্ত প্রত্য়াঘাত! খোয়াজার শতরানের সুবিধা নিতে ব্যর্থ অস্ট্রেলিয়া

প্রথমে অ্যারণ ফিঞ্চ (২৭) ও পরে হ্যান্ডসকম্ব (৫২)-এর সঙ্গে জুটি বেঁধে ৩৩ ওভারে অস্ট্রেলিয়াকে ১৭৫ রানে পৌঁছে দিয়েছিলেন অজি ওপেনার উসমান খোয়াজা (১০০)। কিন্তু তারপর ভারতকে দারুনভাবে ম্যাচে ফেরালেন বোলাররা। ভুবি নিলেন ৩ উইকেট, জাদেজা শামি নিলেন ২টি করে, আরেকটি পেলেন কুলদীপ। ফলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রানেই শেষ হল অজি ইনিংস।

এদিনের অস্ট্রেলিয়া ইনিংস বলা যেতে পারে প্রায় সাপ-লুডোর মতো ওঠানামা করল। টসে জিতে প্রথমে ব্য়াট নিয়ে অস্ট্রেলিয়া এদিন দারুণভাবে শুরু করেছিল। রাঁচির পর এদিন ফের অজি ওপেনিং জুটি অর্ধশতরান পার করল। এদিন ভারত আক্রমণ শুরু করেছিল ভুবনেশ্বর ও শামিকে দিয়ে। তারা বিশেষ প্রভাবিত করতে পারেননি।

অবশেষে রবীন্দ্র জাদেজা ১৫তম ওভারে ফিঞ্চকে ফেরান। তারপর খোয়াজা-হ্যান্ডসকম্ব জুটি পরের ১৮ ওভারে ৯৯ রান তোলেন। কিন্তু এখান থেকেই খেলা আবার ভারতের দিকে ফিরে আসে। পর পর আউট হন খোয়াজা, ম্যাক্সওয়েল (১), হ্যান্ডসকম্ব। আগের ম্যাচের নায়ক টার্নারও কুলদীপকে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান (২০)।

এখানেই অস্ট্রেলিয়ার দুরবস্থা শেষ হয়নি। ৪৫ ও ৪৬তম ওভারে ফের পর পর স্টইনিস (২০) ও কেরি (৩)-এর উইকেট হারিয়ে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৯ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর আবার ঝাই রিচার্ডসন (২৯) ও প্যাট কামিন্স (১৫) ১৬ বলে ৩৪ রান জুড়লেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 13, 2019, 17:33 [IST]
Other articles published on Mar 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+