রাজধানীতে ফয়সালার ম্য়াচে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া! শেষ ম্যাচে ভারতীয় দলে হল দুটি পরিবর্তন

বুধবার রাজধানীতে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের সিরিজের পঞ্চম তথা সিরিজ ফয়সালার ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন তাঁরাও আগে ব্যাট করতেই চেয়েছিলেন। এদিন দুই দলের প্রথম একাদশেই দুটি করে পরিবর্তন হয়েছে।

মোহালিতে বেদম মার খাওয়া স্পিনার যুজবেন্দ্র চাহাল রাজধানীতে বাদ পড়েছেন, তাঁর বদলে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। আর মহম্মদ শামিকে জায়গা করে দিতে বাইরে যেতে হয়েছে কেএল রাহুলকে।

অপর অজি দলে ফিরেছেন সুস্থ হয়ে যাওয়া অলরাউন্ডার মার্কাস স্টইনিস। তাঁকে দলে জায়গা দিতে কোপ পড়েছে শন মার্শের উপর। সেই সঙ্গে জোরে বোলার বেহেরেনডর্ফকে বসিয়ে স্পিনার নাথান লিয়ন খেলাচ্ছে অস্ট্রেলিয়া।

দেখে নেওয়া যাক এই ম্য়াচের দুই দলের প্রথম একাদশ -

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও নাথান লিয়ন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 13, 2019, 13:25 [IST]
Other articles published on Mar 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+