নাগপুরের পিচ দেখে গাভাস্কার বললেন, এই পিুচ তৈরি হয়েছে স্পিনারদের জন্য। ইতিমধ্যেই বেশ কিছু ফাটল দেখা দিয়েছে। দ্বিতীয় ইনিংসে যা আরও বেড়ে যাবে। এরপরেও টসে জিতে আগে ভারতকে ব্যাট করতে ডাকলেন অ্যারন ফিঞ্চ। তাঁর যুক্তি ফ্লাড লাইটে খেলা স্পিনারদের খেলতে সুবিধা হবে। বিরাট জানালেন আগে ব্য়াট করাই তাঁদের কাঙ্খিত ছিল।
তবে এই ম্যাচে মনে করা হয়েছিল বিজয় শঙ্কর বা রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে জায়গা দেওয়া হবে যুজবেন্দ্র চাহালকে। কিন্তু স্পিনারদের স্বর্গে তাঁর প্রথম দলে জায়গা হল না। হায়দরাবাদের ম্য়াচের দলই অপরিবর্তিত রাখলেন বিরাট কোহলি। সম্ভবত রবীন্দ্র জাদেজার আগের ম্য়াচের পারফরম্যান্সের পর তাঁকে আরও একবার দেখে নিতে চায় ভারতীয় দল।
Australian Captain calls it right at the toss and elects to bowl first in the 2nd ODI at Nagpur
— BCCI (@BCCI) March 5, 2019
Updates - https://t.co/uMRPRyp6ys #INDvAUS pic.twitter.com/fY9zcFYICW
অস্ট্রেলিয়া দলে অবশ্য দুটি পরিবর্তন হয়েছে। প্রত্যাশা মতোই দলে ফিরেছেন শন মার্শ। সেই সঙ্গে স্পিনিং ট্র্যাকে প্রথম একাদশে এসেছেন অবিজ্ঞ স্পিনার নাথান লিয়নও। অস্ট্রেলিয়ার পরে ব্যাট করার সিদ্ধান্তটাই বুমেরাং হয়ে যায় কিনা এটাই এখন দেখার।
নাগপুর একদিনের ম্য়াচের দুই দলের প্রথম একাদশ -
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা।
#TeamIndia Playing XI for the 2nd ODI #INDvAUS pic.twitter.com/nb5LnEJvG0
— BCCI (@BCCI) March 5, 2019
অস্ট্রেলিয়া: উসমান খোয়াজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ, মার্কাস স্টইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ও নাথান লিয়ন।
Nagpur is ready for the 2nd ODI. Are you?#INDvAUS pic.twitter.com/BnM73Ddrli
— BCCI (@BCCI) March 5, 2019