
সবার আগে ৯০০০-এ
একদিনের ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক হিসেবে এদিন তিনি ৯০০০ রানের গণ্ডি অতিক্রম করলেন। আর এই ৬ জনের মধ্যে তিনিই দ্রুততম। এই অনেক পেছনে ফেললেন রিকি পন্টিংকে।

৩x৭ শতরানে প্রথম
প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে তিনি মোট ৩টি দেশের বিরুদ্ধে ৭ বা তার বেশি সংখ্যক শতরান করলেন। এদিনের শতরানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৭টি শতরান হল। এছাড়া, ৮টি শতরান আছে শ্রীলঙ্কা ও ৭টি শতরান আছে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে।

বাকি থাকল ৯
একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকারের অকল্পনীয় সব রেকর্ডের মধ্যে একটি খুব তাড়াতাড়িই ভাঙতে চলেছে। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯টি শতরান করেছিলেন সচিন। বিরাটের থেকে আর মাত্র ৯টি শতরান দূরে আছেন তিনি।

সামনে রইলেন শুধু পন্টিং-সচিন
এদিনের শতরানে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট শতরানের সংখ্যা দাঁড়াল ৬৫। শতরানের সংখ্যায় সামনে থাকলেন রিকি পন্টিং (৭১) ও ১০০ শতরানের মালিক সচিন তেন্ডুলকার।

সচিন-সৌরভ-সেওয়াগের ক্লাবে
এদিন কোহলি ১০টি বাউন্ডারি মারেন। যার ফলে সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগের পর চতুর্থ ভারতীয় হিসেবে তিনি ওডিআই-তে ১০০০টি বাউন্ডারি মারার মাইলফলক পার করলেন।


Click it and Unblock the Notifications




















