অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন হারল ভারত - কী কী কারণ উঠে আসছে, দেখে নিন পরাজয়ের ময়নাতদন্ত

বুধবার, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শেষ হল বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক কর্মসূচি। সিরিজ শেষে ঠিক দুই দলের মেজাজে একেবারে আকাশ-পাতাল তফাত। ঠিক যতটাই খুশি অস্ট্রেলিয়া, ততটাই হতাশ ও চিন্তাগ্রস্ত ভারত।

অথচ, সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ভারত ২-০ ফলে এগিয়ে ছিল। কিন্তু রাঁচি, মোহালি ও নয়াদিল্লির শেষ তিন ম্যাচে হেরে ২০১৫-য় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ হারল ভারত। অপরদিকে টানা ৬ সিরিজে পরাজয়ের পর ঠিক বিশ্বকাপের আগেই একটি ওডিআই সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

দলের ভারসাম্য

দলের ভারসাম্য

হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে গোটা সিরিজে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেই ভারত দলের ভারসাম্য খুঁজে পায়নি। পাণ্ডিয়া খেললে কোহলি তাঁর জোড়া স্পিন ফলাকে ব্যবহার করতে পারেন। ভারত সিরিজের প্রথম ৪ ম্যাচ খেলেছে ২ জোরে বোলারে। চাহালকে বসিয়ে জাদেজাকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজয় শঙ্কর এখনও ওভার তিনেকের বেশি বল করার জন্য তৈরি নন।

ওপেনারদের ব্যর্থতা

ওপেনারদের ব্যর্থতা

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা জুটি হিসেবে ধরা হয় শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে। কিন্তু এই সিরিজে দুজনেই সেভাবে নিজেদের তুলে ধরতে পারেননি। একমাত্র মোহালির চতুর্থ ওডিআই ছাড়া একটি ম্য়াচেও ওপেনিং জুটি ভারতের ইনিংসের কাঙ্খিত সূচনা করতে পারেননি।

অপ্রস্তুত মিডল অর্ডার

অপ্রস্তুত মিডল অর্ডার

বিশ্বকাপে প্রথম দুই সমস্যা মিটে যাবে বলেই আশা করা যায়, কিন্তু যেই চিন্তাটা রয়ে যাবে তা হল মিডল অর্ডার। সিরিজের ৩ ম্য়াচে আম্বাতি রায়ডু করেছেন ৩৩ রান। শেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে উইকেটের পিছনের কথা বাদ দিলেও ব্যাট হাতেও বিশ্বকাপের টিকিট পাওয়ার মতো খেলতে পারেননি পন্থ। টি২০ সিরিজের ফর্মকে একদিনের ম্যাচে ধরে রাখতে পারেননি কেএল রাহুলও। বিজয় শঙ্করের ব্যাটে প্রতিভার ঝলক দেখা গেলেও ধারাবাহিকতা এখনও নেই।

চাহালকে না খেলানো

চাহালকে না খেলানো

আগেই বলা হয়েছে পাণ্ডিয়া না থাকাতেই চাহালকে বাইরে রাখতে বাধ্য হয়েছিলেন কোহলি। কিন্তু, রবীন্দ্র জাদেজার বদলে তাঁকে খেলানোই যেত। ব্যাট হাতে রাঁচিতে কোহলিকে সঙ্গ দেওয়া ছাড়া সিরিজে বিশেষ কিছু করতে পারেননি জাদেজা। এই বছর যে ৭টি ম্যাচ খেলেছেন চাহাল তাতে কিন্তু ১৬টি উইকেট নিয়েছেন যুদবেন্দ্র চাহাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 14, 2019, 13:21 [IST]
Other articles published on Mar 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+