
সফল তাড়া করায় পাঁচে
ওয়ানডের ইতিহাসে আজ পর্যন্ত যে সফলভাবে তাড়া হওয়া সর্বোচ্চ রানের লক্ষ্যের তালিকায় ভারতের ৩৫৯ স্কোর রয়েছে ৫ নম্বরে। শীর্ষে অবশ্যই ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সেই ঐতিহাসিক ম্যাচ।

ভারতের বিরুদ্ধে এটিই সেরা
মোহালির মাঠে বরাবরই রান বেশি ওঠে। এর আগে ২০০৭ সালে এই মাঠে ৩২২ রান তুলেও ভারত হেরেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এতদিন এটাই ছিল ভারতের বিপক্ষে সফলভাবে তাড়া করা সর্বোচ্চ রানের লক্ষ্য। রবিবারের ম্য়াচ এই রেকর্ড ভেঙে দিল।

সর্বোচ্চ রানে চার নম্বরে
শুধু তাই নয়, দুই ইনিংস মিলিয়ে রবিবার মোহালিতে ওঠা ৭১৭ রান ভারতের মাটিতে একটি ওয়ানডে-তে ওঠা সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে রয়েছে। ২০০৯ সালে রাজকোটে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৪ রান তুলেছিল। শ্রীলঙ্কার ইনিংস থেমেছিল মাত্র ৩ রান পিছনে।

অস্ট্রেলিয়ার রেকর্ড
এটিই একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সফলভাবে তাড়া করা সর্বোচ্চ রান।


Click it and Unblock the Notifications




















