নতুন নায়কের উত্থানে উজ্জীবিত ভারত! ধোনি-ময় রাঁচিতেই কোহলি চান সিরিজ ফয়সালা

নাগপুরে একেবারে শেষ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রানে জয় পেয়ে দারুণ উজ্জীবিত ভারতীয় দল। বিশেষ করে যেভাবে ঠিক বিশ্বকাপের আগেই ব্য়াটে বলে নিজেকে তুলে ধরেছেন বিজয় শঙ্কর, তা ভারতীয় দলে নতুন অক্সিজেন দিয়েছে। আর তাতেই ওপেনারদের পড়তি ফর্ম, রায়ডুর ব্য়াটে শনির দশা সব ভুলে শুক্রবার (৭ মার্চ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচিতে তৃতীয় ওডিআইতেই সিরিজের ফয়সালা করে ফেলতে চাইছে বিরাট বাহিনী।

এদিকে রাঁচি এই মুহূর্তে আরও একবার আক্রান্ত ধোনি-জ্বরে। বিমানবন্দর থেকে সতীর্থদের নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হোক, কিংবা তাঁর বাড়িতে গোটা দলের নৈশভোজ, আবার মাঠে নিরাপত্তাকর্মী থেকে মাঠকর্মীদের সঙ্গে আড্ডা - কোথায় নেই তিনি। মনে করা হচ্ছে এটাই ঘরের মাঠে প্রাক্তন ভারত অধিনায়কের শেষ ম্য়াচ হতে চলেছে। যদি ধোনিও তাই মনে করেন, একটি দুর্দান্ত ইনিংসে ঘরের মাটের বিদায়টা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এই ম্যাচের আগে স্কোয়াডে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার। তবে একমাত্র মহম্মদ শামিকে বিশ্রাম দিতে না চাওয়া হলে বুমরা-শামি জুটি এখনই ভাঙা হবে বলে মনে হয় না। তবে তিন সিমারে খেলতে চাইলে কোপ পড়তে পারে রবীন্দ্র জাদেজার উপর। রাঁচিতে সেই সম্ভাবনা নেই বললেই চলে। শিখর ধাওয়ানের অফ ফর্ম ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সিরিজের নির্ণায়ক ম্যাচেই তাঁর বদলে কেএল রাহুলকে খেলানোর সম্ভাবনাও কম।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

দারুণ প্রাধান্য নিয়ে টি২০ সিরিজ জেতার পর প্রথম দুই ওডিআই ম্যাচে ফের ছন্দ হারিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে অবশ্য শেষ ওভার পর্যন্ত তারা লড়াইতে ছিল। আরেকটি ইতিবাচক দিক রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক ফিঞ্চ। তবে সিরিজে টিকে থাকতে গেলে তাদের এই ম্য়াচ জিততেই হবে। বোলিং নিয়ে চিন্তা নেই, কিন্তু ব্যাটিং-এর ক্ষেত্রে ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের জবাব দেওয়ার কোনও পথ তাদের শীঘ্রই খুঁজে বের করতে হবে।

রাঁচির পিচ ও আবহাওয়া পরিস্থিতি

রাঁচির পিচ ও আবহাওয়া পরিস্থিতি

রাঁচিতে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ সাধারণত ভাবে স্পিনারদের সাহায্য করে থাকে। ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় ওডিআইতে-ও সেই ধরণের পিচই হবে আশা করা হচ্ছে। ভারত রান তাড়া করতেই বেশি স্বচ্ছন্দ। কিন্তু নাগপুরের মতো যদি সময়ের সঙ্গে পিচ ভাঙার সম্ভাবনা থাকে তাহলে ভারত আগে ব্যাট করার রাস্তাও নিতে পারে।

নাগপুরের তুলনায় রাঁচির আবহাওয়া অপেক্ষাকুত শীতল। এমনকি ভরদুপুরে খেলা শুরু সময়েও ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা উঠবে না বলে আশা করা হচ্ছে। সূর্যাস্তের সময় মৃদু হাওয়া দিতে পারে, যা জোরে বোলারদের কাজে আসতে পারে। বিশেষ করে যাঁরা বাতাসে সুইং আদায় করতে পারেন।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, শন মার্শ, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, পিটার হ্যান্ডসকম্ব, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ও নাথান লিওন

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই

স্থান- রাঁচি

তারিখ - ৮ মার্চ, শুক্রবার

সময় - দুপুর ১.৩০

টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন - হটস্টার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 7, 2019, 17:45 [IST]
Other articles published on Mar 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+