দুরন্ত শতরান শিখর-মুরলীর, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে একটিমাত্র টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। অজিঙ্ক রাহানের নেতৃত্বে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। একেবারে শুরু থেকেই দুরন্ত খেলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয়। দারুণ আক্রমণাত্মক ছিলেন ধাওয়ান। মাত্র ৯৬ বলে ১০৭ রান করে ফেরেন তিনি। শুরুর দিকে ভারত প্রায় ওভার প্রতি ৬ রান করে তুলতে থাকে। পরে সেটা ধাওয়ানের আউটের পর কমে আসে।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে ভারত

মুরলী বিজয় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনবদ্য ব্যাটিং করে ফের একটি শতরান তুলে নেন। শেষ অবধি ১৫৩ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামা কেএল রাহুলও মাত্র ৬৪ বলে অনবদ্য ৫৪ রান করেন। চেতেশ্বর পূজারা ৫২ বলে ৩৫ রান করে ফেরেন। তবে অধিনায়ক রাহানে রান পাননি। ৪৫ বল খেলে ১০ রান করেন তিনি।

লোয়ার অর্ডারও বিশেষ সুবিধা করতে পারেনি। দীনেশ কার্তিক ২২ বলে ৪ রান, হার্দিক পাণ্ডিয়া ২১ বলে ১০ রান ও রবিচন্দ্রণ অশ্বিন ১৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ভারত দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৭৮ ওভারে ৩৪৭ রান তুলেছে।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল আহমেদজাই। তিনি ১৩ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। তারকা বোলার রশিদ খান ২৬ ওভারে ১২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মুজিব উর রহমান ১৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৬৯ রান। এছাড়া মহম্মদ নবি ৮ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 14, 2018, 18:21 [IST]
Other articles published on Jun 14, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+