ভারত বনাম অস্ট্রেলিয়া: মুম্বইয়ে প্রথম ওডিআইয়ে কী হতে পারে প্রথম একাদশ

শ্রীলঙ্কাকে ঘরের মাঠে দুরমুশ করার পর এবার সামনে মিশন অস্ট্রলিয়া। মঙ্গলবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মাঠে নামছে 'মেন ইন ব্লু'। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

একনজরে দেখে নেওয়া যাক, কী হতে পারে ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা

রোহিত শর্মা

ওপেনিংয়ে ফিরছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন 'হিটম্যান'। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই ম্যাচ দিয়ে ২০২০ সালে ২২ গজে ফিরতে চলেছেন। উল্লেখ্য ২০১৯ সালে ওডিআই ক্রিকেটে রোহিতের সময়টা দারুণ গিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বছর শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯ রান হাঁকান হিটম্যান।

দ্বিতীয় ওপেনার হিসেবে কে?

লোকেশ রাহুল না শিখর ধাওয়ান। দলে দ্বিতীয় ওপেনার হিসেবে কাল কে খেলবেন দেখার। সাম্প্রতিক সময় ব্যাটে ধারাবাহিকভাবে লোকেশ রাহুল দারুণ পারফর্ম্যান্স করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজে রাহুলের শতরান ছিল। ফলে ওপেনিংয়ে তিনি যোগ্য় দাবীদার। অন্যদিকে চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরে শেষ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন ধাওয়ান। ওপেনিংয়ে ডান-বাম কম্বিনেশনে ভরসা রাখলে রোহিতের সঙ্গে ধাওয়ানকে ওপেনিং করতে দেখা যেতে পারে।

মিডল অর্ডার

মিডল অর্ডারে তিনে বিরাট, চারে শ্রেয়স আইয়ার ও পাঁচে ঋষভ পন্থ খেলবেন

ছয় নম্বরে কে?

ছয় নম্বরে খেলার জন্য লড়াইয়ে দুই মুখ। মনীশ পান্ডে ও কেদার যাদব।

অলরাউন্ডার কে?

অলরাউন্ডার কে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাতে আস্থা রাখতে পারেন বিরাট। নইলে তরুণ অলরাউন্ডার শিবম দুবেকে দলে নিয়ে ফাটকা খেলতে পারেন কোহলি।

বোলিংয়ে কারা

পেস বিভাগে জসপ্রীত বুমরাহ ও শামি খেলবেন। বাকিদের মধ্যে নভদীপ সাইনি লড়াইয়ে এগিয়ে রয়েছেন। স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 10:39 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+