টেল এন্ডারদের থেকে রান চাইছে দল, ঋষভকে প্রশ্রয় ব্যাটিং কোচের

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পুজারা (৭১) ও আজিঙ্কা রাহানে (৭০)-র ৮৭ রানের জুটি একসময় ভারতকে ৩ উইকেটে ২৩৪ রানে পৌঁছে দিয়েছিল। কিন্তু সেখান থেকে ভারত মাত্র ৩০৭ রানেই অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয় স্পিনার নাথান লিয়ন ১২২ রান দিয়ে ৬ উইকেট দখল করেন।

শেষ চার ব্যাটসম্যানের মধ্যে একমাত্র অশ্বিন ৫ রান করেন, বাকি তিনজনই কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। ভারতের ব্য়াটিং কোচ বাঙ্গার বলেন তাঁদের কাছ থেকে অন্তত ২৫টা রান আশা করছেন তাঁরা।

তিনি জানান এই জায়গাটায় ভারত উন্নতি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখনো কাজ হয়নি। ৯, ১০, ১১ নম্বর ব্য়াটসম্য়ান আজ যেরকম খেলেছেন তার থেকে তাঁরে আরও ভাল ভাবে নিজেদের প্রয়োগ করুন এমনটাই চাইছে দল।

তবে ঋষভ পন্থকে নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। নাথান লিয়নের এক ওভার থেকে ১৮ রান তোলার পরে, পরের ওভারে মারতে গিয়েই ১৬ বলে ২৮ রান করে আউট হন তিনি। বাঙ্গার জানিয়েছেন, তাঁর খেলায় আগ্রাসন ও সতর্কতার মিশেল রয়েছে। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও উন্নত করে তুলবেন বলেই আশা প্রকাশ করেছেন ব্যাটিং কোচ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 9, 2018, 20:45 [IST]
Other articles published on Dec 9, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+