করোনা ভাইরাসের জেরে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সূচি পরিবর্তনের সম্ভাবনা!

IPL 2019: Raina batting average | ரெய்னா மோசமான பேட்டிங் கவலையில் சென்னை ரசிகர்கள்!- வீடியோ

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। অজিদের দেশে দুই পর্যায়ে তিন ফর্ম্যাটে ক্রিকেট সিরিজ খেলার কথা বিরাট কোহলিদের। বৃহস্পতিবার ওই সিরিজের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না এলে সেই সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস।

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জের

বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পেরিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ।

স্থগিত ক্রিকেট

স্থগিত ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও অস্ট্রেলিয়ায় এখনও সবকিছু স্বাভাবিক হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১৪ ও ১৭ অক্টোবর যথাক্রমে ক্যানবেরার মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এই ম্যাচ দিন রাতের ফর্ম্যাটে হবে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে-র টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থ স্টেডিয়ামে। ১৫ ও ১৭ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি পরিবর্তনের ইঙ্গিত

সূচি পরিবর্তনের ইঙ্গিত

করোনা ভাইরাসের জেরে অনিশ্চিত হয়ে পড়েছে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসি-কে চিঠি দিয়ে টুর্নামেন্ট ২০২১-এ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। মারণ ভাইরাসের প্রভাব না কমলে তাদের দেশে বিরাট কোহলিরা খেলতে যেতে পারবেন কিনা, তা নিয়েও সন্দিহানে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে যুদ্ধকালীন তৎপরতায় সিরিজ করতে হলে, একাধিক এলাকা ব্যবহার না করে এক কিংবা দুটি মাঠে টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট সিরিজ আয়োজন করার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান কেভিন রবার্টস। প্রয়োজনে ম্যাচের সংখ্যাও কমিয়ে দেওয়া হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এমএস ধোনি আর দেশের হয়ে খেলবেন না বলে মনে করেন ভারতের বিশ্বজয়ী উইকেটরক্ষক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 18:59 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+