
দল বাছাইয়ের ভুল
শামির মতে দলে একজন পুরো সময়ের স্পিনার খেলানো উচিত ছিল। অস্ট্রেলিয় স্পিনার নাথান লিয়ন ইতিমধ্য়েই ৭টি উইকেট দখল করেছেন। শামি জানিয়েছেন হনুমা বিহারী পার্টটাইম বোলার হিসেবে বেশ ভাল বল করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের বোলিং ইউনিটে একজন পুরো সময়ের স্পিনারের অভাব বোধ হয়েছে।

সতীর্থদের সম্পর্কে
তাঁর সাফল্যের অন্যতম কারণ, তাঁদের বোলিং ইউনিট। এখন তাঁরা দুই প্রান্ত থেকেই একইরকম মানসিকতা নিয়ে আক্রমণ শানাতে পারেন। উল্টো দিক থেকেও একইরকম চাপ ধরে রাখলে আপনা আপনিই উইকেট পড়তে থাকে, বলে জানিয়েছেন শামি।

কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়াই শামির সেরা বোলিং পরিসংখ্যান। তিনি জানিয়েছেন তিনি সবসময়ই ভাল লাইন ও লেন্থে বল করার চেষ্টা করেন। বাকিটা ভাগ্যের ব্যাপার। তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেটে লাইন লেন্থের উপর নজর রাখতেই হবে। সেটা ঠিক রাখতে পারলেই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

হারের মুখে ভারত
চতুর্থ দিনের শেষে ভারতের পরাজয়ের একেবারে মুখে বলা যায়। শামি জানিয়েছেন, হারলেও মাতায় আকাশ ভেঙে পড়বে না। কারণ পার্থের উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই সমস্যায় পড়েছে। সেখানে ভারত ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে। তিনি জানিয়েছেন খেলায় হারা-জেতা তো থাকবেই। কিন্তু ইতিবাচক দিকগুলিতেই তারা ফোকাস করবেন।

পেইন বনাম কোহলি
রবিবারের পর সোমবারও দুই দলের অধিনায়ক টিম পেইন ও বিরাট কোহলির মধ্যে বাদানুবাদ জারি থেকেছে। একসময় দুজনকে ছাড়াতে এগিয়ে আসতে হয় আম্পায়ার ক্রিস গাফানি-কেও। শামি বলেছেন, ঘটনাটি খুবই ছোট। এধরণের বাদানুবাদ খেলার অঙ্গ। তাঁর মতে এই সামান্য বিষয়টিকে বড় ইস্যু বানানো উচিত নয়।


Click it and Unblock the Notifications




















