
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে কী নিয়ে চিন্তিত হিটম্যান
রবিবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত। কোহলির অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কের ভূমিকায় থাকবেন রোহিত শর্মা। সিরিজের প্রথম বল গড়ানোর আগে রোহিতের ভাবনায় ভারতের টি-টোয়েন্টি ফর্ম।

তিন ফর্ম্যাটে ব়্যাঙ্কিংয়ে কোথায় দাঁড়িয়ে ভারত
টেস্ট ও ওডিআইয়ে আইসিসি'র ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনের মধ্যে রয়েছে ভারত। টেস্টে ভারত এখন এক নম্বর দল। অন্যদিকে ওডিআইয়ে ভারত রয়েছে দু'নম্বর। শীর্ষে ইংল্যান্ড।
তবে টি-টোয়েন্টিতে আইসিসি'র ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছে নীল জার্সিধারীরা। এই মুহূর্তে ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছে ভারত। শীর্ষে পাকিস্তান। দুইয়ে ইংল্যান্ড, তিনে দক্ষিণ আফ্রিকা, চারে অস্ট্রেলিয়া।

রোহিতের মন্তব্য
রোহিত বলেন, 'সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা ভালো পারফর্ম্যান্স করিনি। সেকারণেই ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছি। এই ক্রমতালিকায় ফের আমাদের উপরের সারিতে উঠে আসতে হবে। তিন ফর্ম্যাটেই প্রথমের দিকে থাকাই আমাদের লক্ষ্য।

কোথায় গলদ? কী বললেন অধিনায়ক
টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক রোহিত বলেন, 'পরিসংখ্যান বলছে, রান তাড়া করার ক্ষেত্রে আমরা দারুণ দল। কিন্তু রান ছুঁড়ে দেওয়ার ক্ষেত্রেও আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুর মাটিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আমরা প্রথমে ব্যাট করে ধরাশায়ী হয়েছিলাম। ভুল-ক্রুটি শুধরে নেওয়ার এটাই সঠিক সময়।'


Click it and Unblock the Notifications




















