
কোহলির সঙ্গে বৈঠকে পিঙ্ক বলে টেস্ট নিয়ে হতে পারে আলোচনা
সূত্রের খবর, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির আজকের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। সৌরভ নিজে দিন রাতের টেস্টের পক্ষে। সেকারণে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অন্তত একটি ম্যাচ দিন রাতের করবার জন্য আগ্রহী তিনি। পিঙ্ক বলে দিন রাতে টেস্ট ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য কোহলির হাতে। এবিষয়ে ভারতীয় দলের উপর কোনওভাবেই মতামত চাপিয়ে দিতে নারাজ সৌরভ। সেক্ষেত্রে কোহলির ফিডব্য়াক নিতে চাইবেন নতুন সভাপতি। সিরিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইন্দোরে। ১৪ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ইডেন উড়ে যাবে ভারতীয় দল।

ইডেন টেস্টে হতে পারে চমক
২২ নভেম্বর এরপর ইডেনে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে ম্যাচ দেখতে মাঠে থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হতে চলেছে। এই ইডেন টেস্টেই এবারে বড় চমক হতে পারে দিন রাতের টেস্ট ম্যাচ।

সিএবি প্রেসিডেন্ট হিসেবে দিন রাতের ম্যাচ শুরু করেছিলেন
প্রসঙ্গত মনে রাখতে হবে, ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হওয়ার পর ইডেনে ঘরোয়া ক্রিকেটে পিঙ্ক বলে ম্যাচ আয়োজন করে চমক দিয়েছিলেন সৌরভ। এবার বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর, ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্ট আয়োজন করে চমক দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।


Click it and Unblock the Notifications



















