নাগপুরে সিরিজের ফাইনাল তথা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় বায়ুসেনার অ্যাক্রোবেটিক দলের সঙ্গে সাক্ষাৎ করল ভারতীয় দল। এদিন ভারতীয় বায়ু সেনার পাইলটদের সঙ্গে দেখা করল ব্লু ব্রিগেড। বোর্ডের টুইটারে সেই ছবি প্রকাশ করা হয়েছে।
📽️📽️When #TeamIndia caught up with the Suryakiran Aerobatic Team of the Indian Air Force in Nagpur @Suryakiran_IAF
— BCCI (@BCCI) November 10, 2019
✈️🇮🇳🇮🇳 #suryakiran pic.twitter.com/HxxsHKzM45
নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে এদিন ভারতীয় দলের প্র্যাকটিসের সময় ভারতীয় বায়ুসেনার এই বিশেষ দলের সঙ্গে সাক্ষাৎ করেন রোহিত-শিখর ধাওয়ানরা। এরপর সূর্যকিরণ অ্যাক্রোবেটিক দলের সঙ্গে ক্রিকেট দল ছবি তোলেন। দলের কোচ রবি শাস্ত্রীও অ্যাক্রোবেটিক দলের সঙ্গে ছবি তুলেছেন।
Such a lovely afternoon here in Nagpur as #TeamIndia caught up with the Suryakiran Aerobatic Team of the Indian Air Force @Suryakiran_IAF ✈️🇮🇳🇮🇳 #suryakiran pic.twitter.com/kOXpVT8FvL
— BCCI (@BCCI) November 9, 2019
পরে ব্যক্তিগত টুইটারে বায়ুসেনার সূর্যকিরণ অ্যাক্রোবেটিক দলের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন শিখর ধাওয়ান। টুইটে শিখর লেখেন,'ভারতীয় সেনার অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়াটা গর্বের বিষয়। দেশের জন্য সেনার অবদান অনশ্বীকার্য। জয় হিন্দ।'
Such an honor meeting these fine officers from the @IAF_MCC. Thank you for all that you do for our country 🙏 🇮🇳 Jai Hind! pic.twitter.com/Gb7ILCXhmU
— Shikhar Dhawan (@SDhawan25) November 9, 2019
প্রসঙ্গত রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। দুই ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। দিল্লিতে মুশফিকুরের ব্যাটে প্রথম টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। হতশ্রী ব্য়াটিংয়ের জন্য রোহিতদের ডুবতে হয়েছিল। এরপর রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিতের বিধ্বংসী ৮৫ রানে সুবাদে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। দুই উইকেট হারিয়েই সহজেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু।