ভারত বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ফের বৃষ্টির প্রকোপ, দিনটি নষ্ট করল না কোহলি ব্রিগেড

বৃষ্টির জন্য ফের ব্যহত হল ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট পরিকল্পনা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে ৪ দিনের টেস্টের প্রথম দিন খেলাই শুরু করা গেল বৃষ্টির জন্য। তাই দিনটিকে অন্যভাবে কাজে লাগাতে এদিন জিমেই সময় কাটালেন ভারতীয় ক্রিকেটাররা।

টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই থাবা বসিয়েছিল বৃষ্টি। যার জেরে ভারতের পর পর ৭টি সিরিজ জয়ের ধারা থমকে গিয়েছে। শেষ পর্যন্ত সিডনিতে পুরো খেলা হয়, এবং ভারত সিরিজ ১-১ ড্র করে। কিন্তু এদিন সিডনিতেও বৃষ্টি পিছু ছাড়ল না ভারতের।

বেশ কিছুক্ষণ টসের জন্য অপেক্ষা করার পর হতাশ কোহলি ও ভারতীয় দলের কয়েকজন সদস্য দিনটি নষ্ট না করে জিমে চলে যান। অধিনায়ক নিজেই সেই জিম সেশনের একটি সেলফি শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে কোহলির সঙ্গে দেখা গিয়েছে মুরলি বিজয় ও ইশান্ত শর্মাকে।

ইশান্ত ও মুরলি দুজনেই ইংল্যান্ড সফের ভারতীয় দলে ছিলেন। প্রথম দুই ম্যাচের পরই বাদ দেওয়া হয়েছিল বিজয়কে। তারপর ঘরের মাঠে দুর্দান্ত খেলেন তরুণ পৃথ্বি শ। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসাবে কাকে খেলানো হবে, এই নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে দ্বন্দ্ব রয়েছে। সিরিজের একমাত্র গা-ঘামানো ম্যাচে দুজনকেই দেখে নেওয়ার সুযোগ ছিল।

দুই দল -

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, পৃথ্বি শ, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হনুমা বিহারী।

ক্রিকেট অস্ট্রেলিয়া: স্যাম হোয়াইটম্যান (অধিনায়ক), ম্যাক্স ব্র্যান্ট, জেক কার্ডার, জ্যাকসন কোলম্যান, ড্যানিয়েল ফেলিনস, অ্যারন হার্ডি, জোনাথন মার্লো, হ্যারি নিলসেন, লুক রবিনস, ডার্সি শর্ট, অ্যারন সামারস, পরম উপ্পল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 28, 2018, 12:04 [IST]
Other articles published on Nov 28, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+