|
বল হাতে জেমিসনের দাপট
নিউজিল্যান্ডের হয়ে ক্রাইস্টচার্চ টেস্টে এদিন বল হাতে জেমিসনের দাপট। ১৪ ওভার হাত ঘুরিয়ে এদিন ৪৫ রান খরচ করে জেমিসন ৫টি উইকেট তুলে নিয়েছেন। পৃথ্বী শ থেকে শুরু করে চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদবের উইকেট নিয়েছেন জেমিসন।
|
ফের ব্যার্থ বিরাট
নিউজিল্যান্ড সফরে ফের ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। এদিন টিম সাউদির শিকার হয়ে এলবিডব্লিউ আউট হয়েছেন বিরাট। মাত্র ৩ রানে আউট হয়েছেন। প্রথম টেস্টে ২ ও ১৯ রান করার পর দ্বিতীয় টেস্টেও বিরাটের ব্যাট ব্যর্থ হল। এর আগে নিউজিল্যান্ড সফরে টি-২০ ও ওডিআই সিরিজেও ব্যাট হাতে বিরাট বড় রান পাননি।
|
পন্থের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন
ব্যাট হাতে এদিন ফের ব্যার্থ উইকেটকিপার ব্যাটমস্যান ঋষভ পন্থ। ১২ রান করে আউট হয়েছেন। যার মধ্যে একবার উইকেটকিপার ও প্রথম স্লিপের মধ্যে দিয়ে বল বাউন্ডারি ছোঁয়। জীবনদান পেয়েও এদিন তা কাজে লাগাতে পারলেন না। দুই টেস্টের সিরিজে এখনও পর্যন্ত ব্যাটে দাগ কাটতে না পারার কারণে পন্থের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে কেন দ্বিতীয় টেস্টে সুযোগ দিলেন না বিরাট, সেই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা তুঙ্গে।
|
বিরাটের মান বাঁচালেন হনুমা ও পূজারা
এদিন বিরাট ৩ ও অজিঙ্ক রাহানে ৭ রান করে দ্রুত আউট হওয়ার পর ভারতের ইনিংসের ভরাডুবি নিয়ে যখন আশঙ্কা তৈরি তখন হনুমা ও পূজারা হাফ সেঞ্চুরি পার্টনারশিপে ইনিংসের হাল ধরেন। হনুমা ৫৫ ও পূজারা ৫৪ রান করেন। টেস্ট কেরিয়ারে এটি পূজির ২৫ তম টেস্ট হাফ সেঞ্চুরি।
যার সুবাদে ভারত ২৪২ রান তুলে অলআউট হয়েছেন। দুই ব্যাটসম্যান হাল না ধরলে ভারতের ইনিংস এদিন অনেক আগেই গুটিয়ে যেতে পারত। মহম্মদ শামি ১২ বলে ১৬ ও বুমরাহ ১১ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন।


Click it and Unblock the Notifications





















