
চতুর্থ টি-২০ ম্যাচ শুরুর আগেই জোর ধাক্কা।চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক।
ম্যাচ শুরুর আগে জানা গিয়েছে, চোটের কারণে আজ ওয়েলিংটন টি-২০ থেকে কেন উইলিয়ামসন ছিটকে গেলেন। ফলে তাঁর পরিবর্তে এদিন নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। কেন উইলিয়ামসন বাঁ-কাঁধে চোট পেয়েছেন সেকারণে আজকের ম্যাচে নেই ক্যাপ্টেন কেন।
চোটের পরীক্ষার পর অবশ্য বিস্তারিত জানা যাবে। সেক্ষেত্রে রবিবার সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে কেন খেলবেন কিনা, সেই নিয়ে আশঙ্কা রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময়ই উইলিয়ামসন চোট পেয়েছিলেন বলে, দলের সূত্রে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পঞ্চম ম্যাচে দলে ফিরতে পারেন কিউয়ি অধিনায়ক।
Captain Kane Williamson has been ruled out of tonight’s 4th T20I with a left-shoulder injury (AC joint) sustained while diving in the field in game 3. He will hopefully be available for the final game of the series at Bay Oval. Tim Southee will captain the side in T20I 4. #NZvIND pic.twitter.com/0Igj6RMnzg
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2020
উল্লেখ্য হ্যামিলটনে সিরিজের তৃতীয় ম্যাচে ৯৫ রান হাঁকিয়ে দলকে জয়রে দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়ে ওঠেনি। ১৮০ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের ৯ রান প্রয়োজন ছিল। সেখানে প্রথম দুই বলে নিউজিল্যান্ড ৭ রান হাঁকায়। যারপর ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসন আউট হন। শামির বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কেন। ওভারের ষষ্ঠ বলে এরপর টস টেলারকে বোল্ড করে কিউয়িদের ১৭৯ রানে বন্দি করে রাখে ভারত। ম্যাচ টাই হলে তা সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে রোহিত শর্মা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।