বিশ্বকাপ নাকি বৃষ্টি কাপ! দিনভর এমন কমেন্টেই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
ইংল্যান্ডের মাটিতে চলেছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপে আসর। আর তাতেই বাধ সাধছে বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির কারণে টুর্নামেন্টের তিনটি ম্যাচ বাতিল হয়েছে। যার মধ্যে চলতি সপ্তাহে টানা দুদিনে বাতিল হয়েছে দুটি ম্যাচ।
বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির ভ্রুটি রয়েছে। এমন কী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি বিভ্রাটের কারণে এভাবে বারবার খেলা দেখায় বাধা তৈরি হওয়ায় বিব্রত ক্রিকেটভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাই টুইট কমেন্টে ঝড় তুলেছেন তারা।
Let's play 😂 #INDvNZ pic.twitter.com/VXqw6gELrE
— Sir Rishabh pant fan (@Rishabhpant_77) June 13, 2019
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ধৈর্য হারিয়েছেন সমর্থকরা। অধৈর্য হয়ে, জলের নীচে ক্রিকেট খেলার ছবি পোস্ট করে এক ক্রিকেটভক্ত বুঝিয়ে দিলেন,বিশ্বকাপ বলে কথা জলের নীচে ম্যাচ হলেও তারা দেখতে প্রস্তুত।
#INDvNZ finally pic.twitter.com/HnR7vOsT4G
— sai chala manchodu (@SManchodu) June 13, 2019
একধাপ উপরে উঠে,আরেক ক্রিকেটভক্ত লিখেছেন, 'ক্রিকেটের নামে, এটা কী মজা হচ্ছে!'
Me Waiting for
— Artworld (@AmanU1110) June 13, 2019
INDvs NZ Toss😑#INDvNZ #INDvsNZ pic.twitter.com/l2UuVAN9pX
দিনের সবচেয়ে ভাইরাল ছবি টুপি মাথায় বিশ্বকাপ ট্রফি! হ্যাঁ, বৃষ্টি থেকে বাঁচতে টুপির তলায় আশ্রয় নিয়েছে বিশ্বকাপ ট্রফি। নেটিজেনদের এডিট করা এই ছবিই এখন ফোনে ফোনে ভাইরাল। দিনের শেষে বৃষ্টি উপেক্ষা করে ভারতের ম্যাচ দেখতে ক্রিকেট সমর্থকরা কতটা মরিয়া, তা তাঁদের মজার পোস্টগুলোই বুঝিয়ে দিচ্ছে।
— Abhay Singh ᴊᴀʙʀɪyᴀᴊᴏᴅɪ (@rajputsupport) June 13, 2019
Ind vs nz 🚶🚶 pic.twitter.com/fVu7aHIlj1
— Kettavan Sarathy (@sarathy_twitz) June 13, 2019
World cup to itself #IndvNz pic.twitter.com/Iy8m7FuRrU
— Prince Pandey 🇮🇳 (@princepandey_) June 13, 2019