ভারত বনাম নিউজিল্যান্ড: টেস্ট থেকে ছিটকে গেলেন হার্দিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিসিসিআই জানিয়েছে, 'এখনও পর্যন্ত হার্দিক পুরোপুরি সুস্থ হয়।এনসিএতে এখনও হার্দিকের রিহ্যাব চলবে। পুরোপুরি ফিট না হওয়ার কারণে এখনই হার্দিক ২২ গজে ফিরতে পারছেন না।'

ফের ইংল্যান্ড উড়ে গিয়েছেন হার্দিক

ফের ইংল্যান্ড উড়ে গিয়েছেন হার্দিক

বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়ার্ডের নির্বাচনের তালিকায় অন্তর্ভূক্ত নেই। হার্দিকের চোট পুরোপুরি সেরে না ওঠার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিও আশিস কৌশিকের সঙ্গে লন্ডনে উড়ে গিয়েছে।সেখানে পিঠের অস্ত্রোপচারের পর হার্দিক কেমন আছে ডাক্তারদের থেকে সেই পরামর্শ নেওয়া হবে। এরপর পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ফের এসিএতে হার্দিকের ফিটনেসের উন্নতিতে রিহ্যাব চলবে।

শেষবার হার্দিক কবে ম্যাচ খেলেছেন

শেষবার হার্দিক কবে ম্যাচ খেলেছেন

শেষবার হার্দিক পান্ডিয়া ২০১৯ সালে সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন। তারপর পিঠের চোট সারাতে ইংল্যান্ডের মাটিতে হার্দিকের অস্ত্রোপচার হয়। অক্টোবরে হার্দিকের অস্ত্রোপচার হয়েছিল।

ভারতীয় এ দল সুযোগ পেয়েও আনফিট থাকায় বাদ পড়েন

ভারতীয় এ দল সুযোগ পেয়েও আনফিট থাকায় বাদ পড়েন

এর আগে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে হার্দিক সুযোগ পেয়েছিলেন। চোট পুরোপুরি সেরে না ওঠার কারণে পরে হার্দিক দল থেকে বাদ পড়েন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ছিলেন হার্দিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ছিলেন হার্দিক

উল্লেখ্য নিউজিল্যান্ড সফর দিয়ে চোট সারিয়ে ২২ গজে ফিরতে চেয়েছিলেন হার্দিক। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, 'দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে নীল জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছি। সেকারণে দ্রুত দলে প্রত্যাবর্তন নিয়ে মুখিয়ে রয়েছি। নতুন বছরে কিউয়ি সিরিজ দিয়ে ম্যাচে ফেরার জন্য ফিটনেস নিয়ে পরিশ্রম করছি।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 1, 2020, 13:48 [IST]
Other articles published on Feb 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+