হ্যামিলটনে সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, প্রথম একাদশ কী হতে পারে, পিচ রিপোর্ট

ஆசிய கோப்பையில் இந்தியா “பரிதாப வெற்றி”.ஹாங்காங்கை வீழ்த்த போராடியது

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামছে ভারত। একনজরে দেখে নেওয়া যাক,পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থাকা অবস্থায় কী হতে পারে ভারতীয় দলের কম্বিনেশন।

ওপেনিংয়ে রোহিত-রাহুল

ওপেনিংয়ে রোহিত-রাহুল

ব্যাটে শেষ পাঁচ টি-২০ ইনিংসে চারটিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি। হ্যামিলটনে কিউয়িদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলে, পঞ্চাশ রানের হ্যাটট্রিক করবেন। রাহুলের ব্যাটে এই ধারাবাহিকতার দিকে তাকিয়ে দল। রোহিত অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটে দুই অঙ্কের গণ্ডি ছুঁতে ব্যর্থ হয়েছেন। ফলে তৃতীয় ম্যাচে বড় রান হাঁকাতে মরিয়া থাকবেন হিটম্যান।

মিডল অর্ডার

মিডল অর্ডার

ভারতীয় দলের মিডল অর্ডার এখন দারুণ ছন্দে রয়েছে।সেকারণে তিনে বিরাট, চারে শ্রেয়স ও পাঁচে মনীশ পান্ডে খেলবেন।

অল রাউন্ডার

অল রাউন্ডার

দুই অলরাউন্ডার হিসেবে খেলবেন শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। শেষ ম্যাচে কিউয়িদের ব্যাটিংয়ে ধস নামিয়ে আঁটোসাঁটো বোলিং করে জাদেজা দুই উইকেট তুলে নিয়েছিলেন।

বোলিং

বোলিং

পেস বিভাগে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ খেলবেন। শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলতে পারেন নভদীপ সাইনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন নভদীপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এবার নভদীপকে খেলাতে পারেন তিনি।

স্পিন বিভাগ

স্পিন বিভাগ

স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহালই খেলবেন। পরিবর্তন চাইলে বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারেন। তবে সিরিজ জিতে তারপরই সম্ভবত পরিবর্তনের পথে হাঁটতে পারেন বিরাট।

 পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

শেষবার হ্যামিলটনের উইকেটে ১০ ফেব্রুয়ারি ২০১৯, শেষ টি-২০ ম্যাচে দুই দলই মারকাটারি ব্যাটিং করেছিল। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ২১২ রান তোলে। দলের হয়ে টিম সাইফার্ট ২৫ বলে ৪৩ রান হাঁকিয়েছিলেন। মুনরো ৭২ (৪০ বলে) ও গ্র্যান্ডহোম দ্রুত ৩০ রান হাঁকান। জবাবে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল। ভারতের হয়ে রোহিত ৩৮, বিজয় শংকর ৪৩ হাঁকিয়েছিলেন। ভারত ৪ রানের ম্যাচ হারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 28, 2020, 19:07 [IST]
Other articles published on Jan 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+