|
পঞ্চমবার ট্রফি জয়ের সুযোগ
রবিবার ৯ ফেব্রুয়ারি বিশ্বকাপ ফাইনাল। ফাইনালে ট্রফি জিতলে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত। এর আগে ২০০০,২০০৮, ২০১২, ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।
|
একনজরে কোন অধিনায়কদের অধিনে ভারত বিশ্বকাপ জিতেছে
মহম্মদ কাইফ (২০০০ সাল), বিরাট কোহলি(২০০৮), উন্মুক্ত চাঁদ (২০১২) ও পৃথ্বী শ-এর (২০১৮ সালে)অধীনে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। ২০২০ সালে গ্রিয়ম গর্গ সেই তালিকায় নাম লেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
|
পাকিস্তানের বিরুদ্ধে জয় এল কোন পথে
সেমিফাইনালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে বোলাররাই পাক বধের ভিত গড়ে দেন। কার্তিক ট্যাগী ২টি, সুশান্ত মিশ্র ৩টি, রবি বিষ্ণোই ২টি উইকেট নেন। অথর্ব আঙ্কোলেকর ও যশশ্বী ১টি করে উইকেট পেয়েছেন। পাকিস্তান ১৭২ রানে অলআউট হয়। জবাবে ১৭৩ রান তাড়া করতে নেমে যশশ্বীর অপরাজিত ১০৫ ও দিব্যাংশ সাক্সেনার ৫৯ রানে ভর করে ভারত ৩৫.২ ওভারে ১৭৬ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়।
|
ফাইনালে প্রতিপক্ষ
বৃহস্পতিবার অন্য সেমিতে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে ভারত ম্যাচ খেলবে।


Click it and Unblock the Notifications



















