কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপে ভারত-পাক মহারণ। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে কোহলি-সরফরাজদের ক্রিকেটীয় ডুয়েল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বাইশ গজের মহারণ নিয়ে ক্রিকেটদুনিয়ায় উত্তেজনার পারদ যখন তুঙ্গে , তখনই ভারত-পাক মহারণের জন্য অভিনব আউটফিটে ধরা দিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল।
নতুন স্যুট পরে ভারত-পাক ম্যাচ দেখতে বসবেন গেইল। সোশ্যাল মিডিয়ায় সেই স্যুটেরই ছবি পোস্ট করেছেন ক্যারিবিয়ন কিংবদন্তি তারকা। গেইলের অভিনব এই স্যুটের, কোটের দুই হাতায় রয়েছে দুই দেশের পতাকার রঙ। কোটের ডান হাতাটি ভারতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রঙে সাজানো হয়েছে। অন্যদিকে বাঁ-হাতাতে রয়েছে পাকিস্তানের পতাকার সবুজ রঙ।
The whole world is excited for #INDvPAK – even the Universe Boss!#CWC19 pic.twitter.com/6PhiQHdWE6
— Cricket World Cup (@cricketworldcup) June 16, 2019
রবিবার ভারত-পাক ডুয়েল দেখার সময়, এই অভিনব স্যুট পরে দুই দেশকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন গেইল। সঙ্গে ইনস্টাগ্রামে গেইল লিখেছেন, এই পোশাকটি তার কাছে খুব স্পোশাল। ২১ সেপ্টেম্বর ৪০ বছরে পা দেবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান। জন্মদিনের দিনও এই পোশাক পরে পার্টি করবেন বলে মন্তব্য করেছেন গেইল। বিশ্বকাপের ওয়েবসাইটে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য গেইলের বিশেষ এই পোশাকের ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় এখন তা ভাইরাল।
View this post on InstagramA post shared by KingGayle 👑 (@chrisgayle333) on
[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]