
পঞ্জাবের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যান
এর আগে পঞ্জাবের আই এস বিন্দ্রা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট ম্যাচ জেতে ভারত। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্য টি-টোয়েন্টি জেতে ভারতীয় দল। সব মিলিয়ে এই মাঠে চারটি টি-টোয়েন্টি হয়েছে। যার মধ্যে দু'বার প্রথমে ব্যাট করা দল জয় ছিনিয়ে নিয়েছে, অন্য দু'বার পরে ব্যাট করা দল জয় পেয়েছে।

প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে ভারত। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ধর্মশালা ও কটকে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরেছে ভারতীয় দল।

এই মাঠে বিরাটের ব্যাটে রান
টি-টোয়েন্টিতে এই মাঠে বিরাটের ব্যাটে বড় রান রয়েছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি।

ম্যাচ কখন দেখবেন?
বুধবার ভারতীয় সময় ম্যাচ দেখবেন সন্ধ্যে ৭টায়। টস হবে সন্ধ্যো ৬.৩০ মিনিটে।


Click it and Unblock the Notifications



















