বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা

বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ২০১৫ এর পর ২০১৯, ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতা হল না ভারতের। ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে গার্ডেন সিটিতে বিরাটদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্য়াচ জিতল ৯ উইকেটে।

৫২ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুন্টন ডি'কক। মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর এদিনও সামনে থেকে দলকে এগিয়ে দিলেন। ২৭ রানে অপরাজিত থাকেন বাহুমা। এই জয়ের ফলে পিছিয়ে থাকা অবস্থায় সিরিজে সমতা ফিরিয়ে ১-১ করল ডি'কক অ্যান্ড কোম্পানি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মোহালিতে ভারত ম্যাচ জেতে, বেঙ্গালুরুতে পাল্টা ম্যাচ জিতল প্রোটিয়াবাহিনী। সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।

দিনের শুরুতে কোহলিদের 'বিরাট' ব্যাটিং ধসের ছবি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত। ম্যাচে হতশ্রী ব্যাটিং ভারতের। ওপেনার শিখর ধাওয়ান দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। বাকিদের মধ্য়ে জাদেজা ১৯ ও পন্থ ১৯ রান করেন। বিরাট এদিন ৯ রান করে আউট হন। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বিরাট। প্রথমে ব্যাট করে ভারত অবশ্য আশাহত করল। মিশন ২০২০ বিশ্বকাপের জন্য এই পারফর্ম্যান্স অশনিসংকেত।

10:04 pm

বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে নিয়ে সিরিজ ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ১৩৫ রান তাড়া করতে নেমে ৩.১ বল বাকি থাকতে ম্যাচ জিতল প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল ৯ উইকেটে।

09:58 pm

ছয়!!! হাঁটু মুড়ে সুইপ শটে ছক্কা হাঁকালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুন্টন ডি'কক। মোহালিতে অর্ধশতরানের পর এদিনও অর্ধশতরান করে দলকে টানলেন। ৪৯ বলে ৭৬ রানে ব্যাটিং করছেন তিনি।১৫ ওভার শেষে প্রোটিয়রা ১২৭/১

09:55 pm

৩৬ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২২রান। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৩ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

09:46 pm

১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৯৬/১।

09:42 pm

১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৮৬/১। অর্ধশতরান করলেন ডি'কক। ৩৮ বল খেলে ৫২ রান করলেন ডি'কক।

09:39 pm

অনবদ্য ক্যাচে হেন্ডরিকসকে সাজঘরে ফেরালেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার ওভারে কোহলির হাতে ক্যাচ দিয়ে হেন্ডরিকস ২৮ রান করে আউট হন।

09:32 pm

২৫ রানে ব্যাটিং করছেন হেন্ডরিকস ও ৪১ রান ব্যাটিং করছেন ডিকক।

09:32 pm

৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৭০/০, ওভারে ৯ রান খরচ করলেন ওয়াশিংটন সুন্দর।

09:31 pm

বেঙ্গালুরুতে চার, ছক্কার বন্যা!!! ভারতীয় বোলারদের বিরুদ্ধে ধুঁয়াধার ব্যাটিং প্রোটিয়াব্রিগেডের। ৮ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

09:12 pm

৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩৪/০, ওভারে ১৫ রান খরচ করলেন সাইনি।

09:10 pm

পঞ্চম ওভারে নভদীপ সাইনির হাতে বল তুলে দিলেন বিরাট। ওভারের প্রথম তিন বলে ২টি ছক্কা হজম করেন তিনি।দুবারই ছক্কা হাঁকালেন কুন্টন ডিকক।

09:08 pm

৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯ রান। ধীরে ধীরে পার্টনারশিপ গড়ছেন ডিকক-হেন্ডরিকস।

09:01 pm

৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৩/০, আঁটোসাঁটো বোলিং ভারতের।

08:57 pm

ডিককের সঙ্গে ক্রিজে রয়েছেন রেজা হেন্ডরিকস। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ ওভার শেষে ৭/০

08:51 pm

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু। ১৩৫ রান তাড়া করতে নেমে চার মেরে ইনিংস শুরু করলেন প্রোটিয়া অধিনায়ক কুন্টন ডিক'ক। ভারতের হয়ে বোলিং করছেন ওয়াশিংটন সুন্দর। ১ ওভারে ৬ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

08:45 pm

নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে ইনিংস শেষ করল ভারত। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে প্রোটিয়াদের টার্গেট ১৩৫ রান।

08:36 pm

আউট হার্দিক! ছক্কা হাঁকাতে গিয়ে মিলারের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে সাজঘরে ফিরলেন। হার্দিকের উইকেট নিলেন রাবাদা। এর আগে ওয়াশিংটন সুন্দরকে রান আউট করেন রাবাদা।

08:32 pm

আউট জাদেজা!!!সপ্তম উইকেটের পতন। রাবাদার বলে ১৯ রান করে আউট জাদেজা।

08:30 pm

১৯ ওভারেও আঁটোসাঁটো বোলিং দক্ষিণ আফ্রিকার। ওভারে ৯ রান খরচ করলেন ফেহেলুকোয়াওয়ে। ভারত ১২৭/৬

08:25 pm

ছয়!!! ১৮ তম ওভারের দ্বিতীয় বলে রাবাদাকে ছক্কা হাঁকালেন জাদেজা। ওভারে ৯ রান খরচ করলেন রাবাদা। ১৮ ওভার শেষে ১১৮/৬

08:21 pm

১৭ তম ওভারে আঁটোসাঁটো বোলিং হেন্ডরিকসের।ওভারে মাত্র ৫ রান দিলেন হেন্ডরিকস। ১৭ ওভার শেষে ভারত ১০৯/৬

08:16 pm

চাপে ভারত! ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৪ রান তুলল ভারত। মেন ইন ব্লু-র ভরসা এখন হার্দিক ও জাদেজা।

08:12 pm

ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ৪ রান করে আউট হলেন ক্রুণাল পান্ডিয়া। হেন্ডরিকসের শিকার হয়ে আউট হলেন পান্ডিয়া। ক্রিজে এলেন জাদেজা। ১৫ ওভার শেষে ভারত ৯৯/৬

08:07 pm

১৪ ওভার শেষে ভারত ৯৭/৫, শেষ ৬ ওভারে কত রান ওঠে সেটাই এখন দেখার।

08:02 pm

বিয়র্ন ফর্টুইন ওভারে দুটি উইকেট তুলে নিলেন।১৩ ওভার শেষে ভারত ৯৩/৫। ক্রিজে এখন পান্ডিয়া ব্রাদার্স।

08:01 pm

আউট !!! এবার আউট শ্রেয়স আইয়ার। ওভার স্টেপ করে খেলতে গিয়ে স্টাম্পড আউট হয়ে ৫ রানে সাজঘরে ফিরলেন শ্রেয়স।

07:59 pm

আউট পন্থ!!! সেই ঝুঁকিপূর্ণ শট খেলে আউট পন্থ। মিস টাইম করে আউট হবেন। ২০ বলে ১৯ রান করে আউট হলেন ঋষভ।

07:55 pm

ওভারের শেষ বলে ছক্কা! ১২ ওভার শেষে ভারত ৮৭/৩। ওভারের শেষ বলে উইকেটের পিছন দিকে ছক্কা হাঁকালেন পন্থ।

07:51 pm

১১ ওভার শেষে ভারত ৭৯/৩, ১১ রানে ক্রিজে পন্থ, ২ রানে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার

07:46 pm

ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে ১০ ওভার শেষে ভারত ৭৬/৩

07:43 pm

৯ ওভার শেষে ভারত ৭৩/৩, ক্রিজে পন্থের সঙ্গে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার

07:40 pm

আউট বিরাট কোহলি!!! রাবাদার বলে বাউন্ডারি লাইনে ফেহেলুকোয়াওয়ের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে সাজঘরে ফিরলেন বিরাট।

07:37 pm

৮ ওভার শেষে ৬৬/২, বিরাটের সঙ্গে ক্রিজে রয়েছেন তরুণ ঋষভ পন্থ।

07:34 pm

শামসির বলে বাহুমার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন শিখর ধাওয়ান। ৩৬ রান করে সাজঘরে ফিরলেন গব্বর। ইনিংস সাজানো ৪টি চার ও ২টি ছয় দিয়ে। ভারত ৬৩/২

07:31 pm

৭ ওভার শেষে ভারত ৬২/১, ৩৬ রানে ব্যাটিং করছেন ধাওয়ান, ৫ রানে ক্রিজে রয়েছেন বিরাট

07:26 pm

ইনিংসের প্রথম ছক্কা!!! পরের পর ছক্কা হাঁকাচ্ছেন ধাওয়ান!!! শামসির ওভারের প্রথম দুই বলে ১২ রান হাঁকালেন গব্বর। ৬ ওভার শেষে ভারত ৫৪/১

07:24 pm

৫ ওভার শেষে ভারত ৪১/১। ওভার ৬ রান খরচ করলেন দক্ষিণ আফ্রিকান পেসার হেন্ডরিকস।

07:19 pm

চার!!! ওভারে তৃতীয় ও চতুর্থ বলে দুটি চার মারলেন শিখর ধাওয়ান। ওভারে ১১ রান তুলল ভারত। ৪ ওভার শেষে ভারত ৩৫/১

07:14 pm

৩ ওভার শেষে ভারত ২৪/১, ওভারে মাত্র দু'রান দিল দক্ষিণ আফ্রিকা

07:11 pm

রোহিত শর্মা আউট!!! স্লিপে হেন্ডরিকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হিটম্যান। ৮ বলে রোহিতের সংগ্রহ ৯ রান।

07:08 pm

ওভারের চতুর্থ বলে ফের চার। ২ ওভারে ১৭ রান পেল ভারত। দ্বিতীয় ওভার শেষে ভারত ২২/০

07:07 pm

দ্বিতীয় ওভারে খারাপ শুরু রাবাদার। প্রথম বল করার আগেই ৭ রান খরচ করে ফেলেন রাবাদা। ওভারের তৃতীয় বলে চার মারলেন রোহিত। কভারের উপর দিয়ে বল বাউন্ডারি লাইনে পাঠালেন হিটম্যান। ওভারের প্রথম ৩ বলে ১২ রান পেল ভারত।

07:02 pm

১ ওভারের পঞ্চম বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন। যদিও রিভিউ নেননি প্রোটিয়া অধিনায়ক।১ ওভার শেষে ভারত ৫/০

06:59 pm

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভার করছেন বিয়র্ন ফর্টুইন। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করলেন শিখর ধাওয়ান।

06:55 pm

একনজরে দক্ষিণ আফ্রিকা দল- কুইন্টন ডে কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রেইজে ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহেলুকোয়াও, ডোয়েইন প্রিটোরিয়াস, বিয়র্ন ফর্টুইন, কাগিসো রাবাডা, বেউরান হেন্ডরিকস, তাবারেইজ শামসি

06:42 pm

দক্ষিণ আফ্রিকা দলে এদিন পরিবর্তন রয়েছে। বাইরে গেলেন নর্টজে। দলে এলেন হেন্ডরিকস।

06:41 pm

একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধাওয়ান,বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর,দীপক চাহার, নভদীপ সাইনি।

06:37 pm

মোহালি টি-টোয়েন্টির দল ধরে রেখেই এদিন বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামল ভারত।

06:33 pm

বিরাট বলেন, '২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকটাই আমরা গুরুত্ব দিচ্ছি। কঠিন পরিস্থিতিতে নিজেদের ক্ষমতা পরীক্ষা করে নিতে চাই। সেকারণেই এদিন টস জিতে শুরুতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত। '

06:32 pm

এই মাঠে রান তাড়া করা সহজ। সেকারণেই বিরাট টস জিতে বোলিং নেবেন মনে করা হলেও, ভারত অধিনায়ক এদিন শুরুতে ব্যাটিং নিয়েছেন।

06:31 pm

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির

06:28 pm

বেঙ্গালুরুতে রান তাড়া করা সহজ। এর আগে এই মাঠে ৬টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ৬ বারই রান তাড়া করা দল ম্যাচ জিতেছে।

06:26 pm

রোহিতের ঝুলিতে সেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের সংখ্যা ২৪৩৪ রান। অর্থাৎ এদিন ৮ রান করলেই কোহলিকে টপকে যেতে পারেন হিটম্যান।

06:25 pm

ম্যাচে এদিন ফের একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামবেন বিরাট-রোহিত। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। কোহলির ঝুলিতে ২৪৪১ রান।

03:14 pm

সারা দিন ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমন কী ম্যাচের আগে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও জানানো হয়েছে। সেক্ষেত্রে ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে।

03:14 pm

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি মহারণে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।

03:13 pm

বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি শেষ লড়াই শুরু হচ্ছে সন্ধ্যে ৭টায়। টস হবে সন্ধ্য ৬.৩০ মিনিটে।

03:08 pm

টি-টোয়েন্টিতে এই মাঠে দুশো প্লাস রান তোলা সম্ভব। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাটে বলে জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় ক্রিকেট দুনিয়া। সুপার সানডে'র এই ম্যাচ ঘিরে সকাল থেকেই বেঙ্গালুরুতে উন্মাদনা তুঙ্গে।

03:08 pm

এই মাঠ কোহলির সেকেন্ড হোম বলা চলে। আইপিএলে ১২ মরসুম ধরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। এই মাঠের পিচ বিরাটের কাছে তাই হাতের তালুর মতো চেনা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 22, 2019, 15:06 [IST]
Other articles published on Sep 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+