
শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফল
শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফর গিয়ে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন দীপক চাহার ও নভদীপ সাইনি।

রোহিতের রেকর্ড
শুক্রবার হায়দরাবাদে আর মাত্র ১টি ছয় হাঁকালেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০টি ছক্কার মালিক হবেন হিটম্যান।

ভুবনেশ্বরের প্রত্য়াবর্তন
চোটের কারণে বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর বাইশ গজে ফিরছেন ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদে প্রথম ম্যাচে ভুবি-শামি ও দীপকের জুটিকে পেসবিভাগে তাঁকে খেলতে দেখা যেতে পারে। স্পিন বিভাগে খেলতে পারে শুধু কুলদীপ।

পিচ রিপোর্ট
২০১৯ এর আইপিএলে এই মাঠে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে গড়ে ১৭২ রান করে এসেছে।

মাঠের পরিসংখ্যান
এই মাঠে রান তাড়া করা দল ৩ বার ম্যাচ জিতেছে আর ৫ বার ম্যাচ হেরেছে।

আবহাওয়া রিপোর্ট
ম্যাচের দিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না।


Click it and Unblock the Notifications




















