
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ কবে?
সুপার সানডে'তে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ফ্লোরিডার মাঠে রবিবার(৪ অগাস্ট) দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

খেলা শুরু কখন? ম্যাচ দেখবেন কোথায়?
ভারতীয় সময় ম্যাচ দেখতে পারবেন রাত ৮টা থেকে, টস হবে ভারতীয় সময় ৭.৩০ মিনিটে। ম্যাচ দেখবেন সোনি পিকচার্স নেটওয়ার্কে।

১-০ এগিয়ে ভারত, রবিবারই সিরিজ জয়ের হাতছানি
শনিবারের ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। রবিবার দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ জিতে নিতে পারে ভারত। সিরিজের শেষ ম্যাচ ৬ অগাস্ট।


Click it and Unblock the Notifications



















