
কোহলি বনাম কোটরেল-
বিশ্বকাপে অর্ধশতরানের হ্যাটট্রিক করে ব্যাট হাতে দারুণ ছন্দে বিরাট। শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে ৬৭ রানের ইনিংস খেলেছেন। বৃহস্পতিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে কোহলি বনাম কোটরেল ডুয়েল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৬ ম্যাচে ৯টি উইকেট পেয়েছেন বাঁ-হাতি কোটরেল। সেই সঙ্গে নতুন বলে ক্যারিবিয়ান দলের স্ট্রাইক বোলার তিনি।

গেইল বনাম বুমরাহ-
টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটি অর্ধশতরান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৮৭ করেছেন। বিধ্বংসী গেইলকে থামাতে কোহলির সেরা অস্ত্র হতে পারেন জসপ্রীত বুমরাহ।

ব্রেথওয়েট বনাম শামি-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে শতরান হাঁকিয়ে প্রায় ম্যাচ বার করে নিয়েছিলেন। শেষ পর্যন্ত ১০১ রানে আউট হন ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডারের বিরুদ্ধে শামির বোলিংয়ে চোখ থাকবে ক্রিকেটবিশ্বের।

হেটমায়ের-পুরান বনাম চাহাল-কুলদীপ-
ভারতীয় দলের দুই স্পিনারের সামনে ক্যারিবিয়ান মিডল অর্ডারের পরীক্ষা। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডল অর্ডারে নিকোলাস পুরান, সিমরন হেটমায়ারের মতো বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। কুলদীপ-চাহালদের স্পিন ভেল্কির সামনে তারা কেমন পারফর্ম্যান্স করে, সেটাই এখন দেখার।


Click it and Unblock the Notifications



















