যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই ঘটল। গায়ানার প্রভিডেন্স তুমুল বৃষ্টিতে আটকে আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান ডে ম্যাচ। পরিস্থিতি এমন যে টস করতেও মাঠে নামা কার্যত অসম্ভব। বিশ্বকাপের পর প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল। টি-টোয়েন্টিতে ওয়াশ আউট হয়ে যাওয়া ক্যারিবিয়ানরা ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে পারেন কিনা, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ চোখে পড়েছে।
এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দেরিতে টস হয়। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে গিয়েছে। দুই দলই ৪৩ ওভার করে ব্যাটিং করবে বলে জানানো হয়েছে।
1st ODI. India win the toss and elect to field https://t.co/pT3oGvgPJD #WIvInd
— BCCI (@BCCI) August 8, 2019
একনজরে দেখে নেওয়া যাক প্রথম একাদশে আজ কারা জায়গা পেলেন।
1st ODI. India XI: R Sharma, S Dhawan, V Kohli, S Iyer, K Jadhav, R Pant, R Jadeja, B Kumar, K Yadav, M Shami, K Ahmed https://t.co/pT3oGvgPJD #WIvInd
— BCCI (@BCCI) August 8, 2019