ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ধাওয়ানের পরীক্ষা, সিরিজ বাঁচানোর লড়াই ক্যারিবিয়ানদের

চোট সারিয়ে ক্রিকেটে ফিরে রানের খোঁজে শিখর ধাওয়ান। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেটে ফিরলেও টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচে এখনও বড় রান পাননি। সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে তাই পরীক্ষার মুখে ভারতীয় ওপেনার।

ক্যারিয়ান সফরের টি-টোয়েন্টির তিন ম্যাচে ধাওয়ানের সংগ্রহ মাত্র ১, ২৩ ও ৩! প্রথম ওয়ান ডে'তে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।এরপর দ্বিতীয় ওয়ান ডে'তেও ব্যাটিং ব্যর্থতার রোগ সারিয়ে উঠতে পারেননি শিখর। কোটরেলের শিকার হয়ে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। ক্যারিবিয়ান সফরে টেস্টের দলে নেই ধাওয়ান,সেক্ষেত্রে পোর্ট অফ স্পেনে ওডিআই সিরিজের শেষ ম্যাচই তাই ধাওয়ানের কাছে চোট সারিয়ে দলের ফিরে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন তিনি।

অন্যদিকে বুধবারের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচই দেশের জার্সিতে গেইলের শেষ ম্যাচ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন গেইল। শেষ পর্যন্ত নির্বাচকরা মুখ তুলে না তাকানোয় বিরাটদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে খেলা হচ্ছে না গেইলের। ফলে বুধবারই হয়ত শেষ বারের জন্য দেশের জার্সি গায়ে চাপাতে চলেছেন ইউনিভার্স বস। সেক্ষেত্রে এই ম্যাচ গেইলের বিদায়ী ম্যাচ হলে তা জিতে ০-১ পিছিয়ে পড়া সিরিজে প্রত্যবর্তন করে লড়াই ড্র করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 13, 2019, 16:44 [IST]
Other articles published on Aug 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+