ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: সীমিত ওভারের সিরিজে কোহলির দলে কারা রয়েছেন, বিশ্রামে দুই তারকা

রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের দল ঘোষণা করলেন নির্বাচকরা।

বিশ্বকাপের পর বিশ্রাম নয়, ঘোষিত দলে তিন ফর্ম্যাটেই নেতা হয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সীমিত ওভারে দলের সহঅধিনায়ক থাকছেন রোহিত শর্মা।

ধোনি সেনার কাজে দুমাস ব্যস্ত থাকবেন বলে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তাঁর পরিবর্তে সীমিত ওভারের সিরিজে কিপিং করতে দেখা যাবে ঋষভ পন্থকে। ক্যারিবিয়ান ভূমে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পন্থের সঙ্গে কিপার হিসেবে দলে ডাক পেলেন ঋদ্ধিমান সাহা।

অন্যদিকে সীমিত ওভারের সিরিজে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সিরিজের একটিতেও সুযোগ পেলেন না দীনেশ কার্তিক।

চোট সারিয়ে দলে ধাওয়ান

চোট সারিয়ে দলে ধাওয়ান

চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান। আঙুলে চিড় ধরায় বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন। চিকিৎসার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজে সুযোগ পেলেন ধাওয়ান। ফের রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তাঁকে।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল

বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে,ঋষভ পন্থ(উইকেট কিপার), ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর,রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহেমদ, দীপক চাহার, নবদীপ সাইনি।

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল

বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে,ঋষভ পন্থ(উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 21, 2019, 15:05 [IST]
Other articles published on Jul 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+