রোহিতকে নিয়ে প্রশ্ন এড়াতে যা করতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট

৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে ভারত। তার আগে নিয়ম মাফিক ২৯ জুলাই অধিনায়কেরই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাওয়ার আগে সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না কোহলি!

ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এখন বিরাট-রোহিত দ্বন্দ্ব। চায়ের ঠেকে এই ইস্যুতেই এখন ঘন্টার পর ঘন্টার চর্চা তুঙ্গে।সত্যিই কি দুই ক্রিকেটারের মধ্যে সমস্যা তুঙ্গে। উত্তরটা বিরাটই ভালো দিতে পারতেন! যদিও ক্যারিবিয়ান সফরের বিমান ধরার আগে স্পিক টি নট থাকতেই সোমের প্রেস কনফারেন্স এড়াচ্ছেন বিরাট।

বোর্ডের পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হচ্ছে না। সময়ের অভাবেই সাংবাদিক বৈঠকের সূচি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও শোনা যাচ্ছে সোমবার সাকলে এক প্রচারমূলক অনুষ্ঠানে থাকতে চলেছেন বিরাট। সেক্ষেত্রে কেন তিনি সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাচ্ছেন সেই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

এমনিতেই সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্ন বিরাট খুব একটা পছন্দ করেন না। ধোনির মতো ঠান্ডা মাথায় সাংবাদিকদের বাঁকা প্রশ্নে সহজ উত্তর দেওয়ার বুদ্ধি এখনও তিনি রপ্ত করেননি। বিশ্বকাপে হারের পর এখন আবার রোহিত-কোহলির ঠান্ডা লড়াই প্রকাশ্য! এমন অবস্থায় ফাটল মেরামতির পরিবর্তে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পরিস্থিতি আরও যেন জটিল করলেন ভিকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 28, 2019, 18:01 [IST]
Other articles published on Jul 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+