অধিনায়ক বিরাট কোহলি ভরসা দিয়েছিলেন, সেই ভরসার আস্থা রাখলেন ঋষভ পন্থ। মঙ্গলবার ঋষভের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনাল টি-টোয়েন্টি জিতল ভারত।
📸📸#TeamIndia pic.twitter.com/IiZALKNTun
— BCCI (@BCCI) August 6, 2019
Rishabh Pant joins the party. Brings up his 2nd T20I FIFTY off 37 deliveries.#TeamIndia 129/2 after 17 overs. pic.twitter.com/9djjNn1mZK
— BCCI (@BCCI) August 6, 2019
গায়ানায় শেষ ম্যাচে ৪২ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। পন্থের বিরুদ্ধে সেট হয়ে গিয়েও ম্যাচ ফিনিশ না করে আসার অভিযোগ রয়েছে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও সেট হয়ে গিয়ে ৩২ রানে আউট হয়েছিলেন। সেদিন পারেননি, অতীত থেকে শিক্ষা নিয়ে এই কদিনে কিছুটা পরিণত পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে অবশ্য দুরন্ত খেলে ম্যাচ ফিনিশ করে আসলেন।
পন্থের ৪২ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংসের পর তরুণ ক্রিকেটারের প্রশংসায় বিরাট। বললেন পন্থকে আরও কিছুটা সময় দিতে চান তিনি। ভারত অধিনায়ক বলেন, 'পন্থের শট নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়। তবে ওর বয়স মাত্র একুশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ম্যাচের চাপ আলাদা। পন্থ প্রতিশ্রুতিমান ক্রিকেটার। ওকে সময় দিলে এভাবেই ধীরে ধীরে পরিণত ক্রিকেট খেলবে। এখনই ওর উপর কোনও ধরনের চাপ আমরা দিচ্ছি না। ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা ব্যাটসম্যান হওয়ার সব রকম উপাদান ওর মধ্যে রয়েছে।'
We look at Rishabh Pant as the future, says Virat Kohli pic.twitter.com/cIrR2zfJZK
— NewsOn (@news_ondaily) August 7, 2019