ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি: সিরিজ শুরুর আগে পন্থকে নিয়ে কী বললেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনির জুতোয় পা গলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে পরীক্ষায় বসতে চলেছেন পন্থ। এর আগে টেস্টে কিপার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। কিন্তু সীমিত ওভারে যতটুকু এতদিন সুযোগ পেয়েছিলেন সেটা ব্যাটসম্যান হিসেবে। এবার ক্যারিবিয়ান সফরে ধোনি দলে নেই, তাই কিপিংয়ের পুরো দায়িত্বটাই পন্থ সামলাবেন। আর এখানেই নিজেকে প্রমাণ করার বড় সুযোগ বলে মনে করছেন কোহলি।

কোহলি বরাবারই পন্থকে সুযোগ দেন। সেই সঙ্গে প্রতিভাবান পন্থকে নিয়ে তিনি আশাবাদী। বিশ্বকাপে ধাওয়ান চোট পেলে তাঁকে ইংল্যান্ডে ডেকে আনেন। পরে বিজয় শংকর চোট পেতে বিশ্বকাপে পন্থকে সুযোগ দিয়েছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পন্থের সেরাটা বার করে আনতে চান অধিনায়ক।

তরুণ কিপারকে নিয়ে কোহলি বলেছেন, 'ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার জন্য পন্থের কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজ সফর সেরা সুযোগ। ওর যা প্রতিভা রয়েছে, সেটা ঠিকঠাক ব্যবহার করতে পারলে এই সিরিজে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে পন্থ।'

বুমরাহ-হার্দিকের মতো ভারতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটাররা সীমিত ওভারের সিরিজে নেই।হার্দিক অবশ্য পুরো সফরেই বিশ্রামে রয়েছেন। কোহলি তাই মনে করছেন, দলের প্রত্যেকটি তরুণ ক্রিকেটারের কাছে এটাই সেরা সুযোগ।

প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজে তরুণদের মধ্যে পেস বিভাগে খলিল আহমেদ, নবদীপ সাইনিদের উপর নজর থাকবে। অভিজ্ঞ ভুবির সঙ্গে ওরা দুজনে কীভাবে নিজেদের সেরাটা দেন, নির্বাচকরা থেকে দলের সিনিয়ররা প্রত্যেকেই সেই দিকে তাকিয়ে।

সেই সঙ্গে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন থেকে বিশ্বকাপের দল তৈরির কাজটাও সেরে নেবেন কোহলি। অন্যদিকে ব্যাটিংয়ে পন্থ, শ্রেয়স, মণীশরা ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলে কুড়ি-বিশের বিশ্বকাপের দলে ঢুকে পড়ার জন্য দাবি জোরালো করতে পারেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 3, 2019, 12:55 [IST]
Other articles published on Aug 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+