
টেস্টে অশ্বিনের ব্যাটিং
বলের পাশাপাশি টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ব্যাটেও অবদান রয়েছে অশ্বিনের। ভুলে গেলে চলবে না, টেস্টে ৪টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে অশ্বিনের। ৬৫ টেস্টের ৯৩ ইনিংসে সংগ্রহ ২৩৬১ রান। ব্যাটিং গড় ২৯.১৫।

টেস্ট ক্রিকেটে, অলরাউন্ডারদের মধ্যে ব্যাটিং গড়ের চারে অশ্বিন
১) ইমরান খান(পাকিস্তান) ৮৮ ম্যাচে ৩৮০৭ রান, ব্যাটিং গড় ৩৭.৬৯
২) ইয়ান বোথাম(ইংল্যান্ড) ১০২ ম্যাচে সংগ্রহ ৫২০০ রান, ব্যাটিং গড় ৩৩.৫৪
৩) শন পোলক(দক্ষিণ আফ্রিকা) ১০৮ ম্যাচে সংগ্রহ ৩৭৮১ রান, ব্যাটিং গড় ৩২.৩১
৪) রবিচন্দ্রন অশ্বিন(ভারত) ৬৫ ম্যাচে সংগ্রহ ২৩৬১ রান, ব্যাটিং গড় ২৯.১৫

বোলিং গড়ে অল-রাউন্ডারদের তালিকায় দু'নম্বরে অশ্বিন
১) ইয়ান বোথাম- ১০২ ম্যাচে সংগ্রহ ৩৮৩ উইকেট, বোলিং গড় ২৮.৪
২) রবিচন্দ্রন অশ্বিন- ৬৫ ম্যাচে সংগ্রহ ৩৪২ উইকেট, বোলিং গড় ২৫.৪৩।


Click it and Unblock the Notifications



















