
১৯৮৩ বিশ্বকাপ ফাইনাল
ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের কথা বললেই প্রথমেই যে ম্যাচের কথা আসবে,সেটা ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ১৮৩ রান তুলে(৫৪.৪ ওভার) ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অলআউট করে, ৪৩ রানে ম্যাচ জিতেছিল ভারত। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মহারণের ইতিহাসে এই ম্যাচ আজীবন শীর্ষে থাকবে।

১৯৮৩ বিশ্বকাপের লিগ ম্যাচ
১৯৮৩ বিশ্বকাপ খেলতে নেমে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ততদিনে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জিতে ফেলেছে। ব্যাটসম্যানরা তখন ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে মাথা নোয়াত। মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নারদের বিরুদ্ধে ২৬২ রান তুলেছিল ভারত(৬০ ওভার)। জবাবে ক্যারিবিয়ানদের ২২৮ রানে বেঁধে রেখে ম্যাচ জিতে নেয় কপিল দেবের ইন্ডিয়া।

১৯৯৩ সালের হিরো কাপ ফাইনাল
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এই লড়াই স্মরণীয় হয়ে থাকবে অনিল কুম্বলের জন্য। ১৯৯৩ সালের হিরো কাপ ফাইনাল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইডেনে সেদিন প্রথমে ব্যাট করে ২২৫ রান তলেছিল ভারত। এই রান রক্ষা করতে নেমে ৬ উইকেট তুলে নিয়ে ছিলেন অনিল কুম্বলে।৬.১ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহ ১২ রান খরচ করে, ৬ উইকেটে পেয়েছিলেন। কুম্বলের এই বোলিংই ওয়ান ডে'তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজও কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং স্পেল। ভারত ম্যাচ জিতেছিল ১০২ রানে।


Click it and Unblock the Notifications



















