ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত, কোহলি-উইলিয়ামস ডুয়েল শেষ হল ২-১ ব্যবধানে

ஐசிசி தரவரிசையில் ஜோ ரூட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்- வீடியோ

মুম্বইয়ে শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ উত্তেজক টি-টোয়েন্টি সিরিজ। শেষ পর্যন্ত মুম্বই মহারণ জিতে নিয়ে ২-১ ব্য়বধানে সিরিজ জিতল মেন ইন ব্লু। সেই সঙ্গে সিরিজে অন্যতম আকর্ষণ বিরাট-উইলিয়ামস ডুয়েলও শেষ হল ২-১ ব্যবধানে। মুম্বইয়ে উইলিয়ামসের বিরুদ্ধে স্কোরলাইন ২-১ করলেন বিরাট।

ওয়াংখেড়েতে কোহলির বিরাট ছক্কা

বুধবার সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বিরাট-উইলিয়ামস ডুয়েলের স্কোরলাইন ১-১ ছিল। সেই পরিস্থিতি থেকে ওয়াংখেড়েতে ১৮ ওভারের চতুর্থ বলে অভিনব ফ্লিক শটে ছক্কা হাঁকান বিরাট। বোলার উইলিয়ামসের স্লো বল বুঝে নিয়ে এই শটটি খেলেন বিরাট। যা গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ে। বিরাট নিজেই নিজের শট দেখে স্তম্ভিত হয়ে যান। ব্যাট ছুঁয়ে বল গ্যালারিতে আছড়ে পড়ার মুহূর্তে অবাক হওয়ার ভঙ্গিমায় উইলিয়ামসের দিকে তাকিয়ে ছিলেন বিরাট। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুই ক্রিকেটারের মধ্যের ডুয়েলে ২-১ এগিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ক্রিকেটারের এই লড়াই শেষ হল ২-১ ব্যবধানে।

একনজরে দুই ক্রিকেটারের ডুয়েলের অতীত

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইলিয়ামকে ছক্কা হাঁকিয়ে চিঠি সেলিব্রেশন করেছিলেন বিরাট। কোহলি পরে জানান, '২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিরাটকে আউট করে উইলিয়ামস এই সেলিব্রেশন করেছিলেন। সেকারণে এবার কোহলি ছক্কা হাঁকিয়ে পাল্টা সেই সেলিব্রেশন করেন।' হায়দরাবাদে ১-০ এগিয়ে যান বিরাট

পাল্টা লড়াইয়ে ফেরেন উইলিয়ামস

হায়দরাবাদের পর তিরুববন্তপুরম টি-টোয়েন্টিতে এরপর বিরাটকে স্লো বলে আউট করে স্কোরলাইন ১-১ করে দেন উইলিয়ামস। শেষ পর্যন্ত মুম্বইয়ে যে লড়াই শেষ হল ২-১ ব্যবধানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 12, 2019, 15:25 [IST]
Other articles published on Dec 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+