|
বুমরাহকে খেলা কঠিন বলেছেন রবার্টস
স্যার অ্যান্ডি রবার্টস অ্যান্টিগার মাঠে বসে বুমরাহের ৭ রানে ৫ উইকেটের স্পেল দেখেছেন। বুমরাহের এই স্পেল দেখে প্রশংসা করেছেন রবার্টস। ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, বুমরাহের বোলিং অ্যাশন যেমন আলাদা, ওর রান আপও আলাদা প্রকৃতির। হাঁটতে হাঁটতে এগিয়ে এসে হঠাৎ করে সামনে চলে এসে বল করে। এই বোলিং অ্যাকশনটা অভিনব। সেই কারণে ব্যাটসম্যানদের বুমরাহকে বুঝতে সমস্যা হয়।
|
অ্যামব্রোস কী বললেন
প্রশংসা করে অ্যামব্রোস বলেছেন, 'বুমরাহকে দেখে আমাদের বোলিং প্রজন্মের কথা মনে পড়ে যাচ্ছে।ধারাবাহিকতা দেখাতে পারলে বল হাতে আমাদের মতো গ্রেট হতে পারবে। বোলার হিসেবে বুমরাহ পরিপূর্ণ।'
বুমরাহের রেকর্ড
এশিয়ার প্রথম বোলার হিসেবে চার বিদেশ সফরেই পাঁচটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ উইকেট তুলে নিয়ে সাফল্য পেলেন ভারতীয় স্পিডস্টার। অন্যদিকে ১১ টি টেস্ট খেলে ৫৫ উইকেট হয়ে গেল বুমরাহ'র।


Click it and Unblock the Notifications



















