
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৬৮ শতাংশের মধ্যে থাকবে। আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। অর্থাৎ আজ ইডেনে যাঁরা ম্য়াচ খেলবেন বা যাঁরা খেলা দেখবেন, তাঁদের জন্য আবহাওয়া অসুবিধার কারণ হবে না বলেই জানানো হয়েছে।

মুখোমুখি দুই দল
২০০০ সালে ঢাকায় ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেটি ভারতের অধিনায়ক হিসেবে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম টেস্ট ছিল। তারপর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ১০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৮টি ম্যাচে জিতেছে ভারত। ২টি ম্যাচ অমীমাংস থেকেছে।

গাঙ্গুলি-দুর্জয় ট্রফি
এই টেস্ট সিরিজের আগে ২০১৬-১৭ মরশুমে দুই দেশ শেষবার পাঁচ দিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই বছর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্য অনুষ্ঠিত টেস্ট সিরিজের নামকরণ হয় গাঙ্গুলি-দুর্জয় ট্রফি। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নইমুর রহমান দুর্জয়ের নামানুসারে এই সিরিজের নামকরণ করা হয়েছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা।


Click it and Unblock the Notifications



















