মার্চে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত-পাক

২০২০ সালের মার্চ মাসে বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। পঞ্চাশ উর্ধ্ব বয়সভিত্তিক ক্রিকেটে বিশ্বকাপের আসরে মুখোমুখি হচ্ছে ভারত-পাক। প্রসঙ্গত এখনও পর্যন্ত পঞ্চাশ ও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড ঈর্ষণীয়। দুই ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনও ম্য়াচ হারেনি। বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপের প্রথম বছরে ভারত এবার পাক বধ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

ভারতের পাশাপাশি ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও জিম্বাবোয়ে এই টুর্নামেন্টে অভিষেক করতে চলেছে। ২০১৮ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণে অস্ট্রেলিয়া ঘরের মাঠে ট্রফি জিতেছিল। ২০২০ সালে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ১১ থেকে ২৪ মার্চ টুর্নামেন্ট হবে। বয়সভিত্তিক পঞ্চাশ উর্ধ্ব এই বিশ্বকাপের ১১ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শৈলেন্দ্র সিং। টুর্নামেন্টে ভালো ফল করার জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

একনজরে ভারতের সঙ্গে একই গ্রুপে কোন কোন দল রয়েছে

ভারতের সঙ্গে পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা রয়েছে। অন্য গ্রুপে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 4, 2019, 17:29 [IST]
Other articles published on Dec 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+