ইন্দোরে মাইলস্টোন বিরাট কিং কোহলির। ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এদিন ১ রান করলেই নয়া রেকর্ড গড়তেন।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে সিঙ্গলস নেন। যারপর দেশের হয়ে টি-টোয়েন্টিত ২৬৩৪ রানে পৌঁছে যান। এই সিঙ্গলস নেওয়ার সুবাদে ভারতীয় দলে তাঁর সতীর্থ রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন বিরাট।
এই ম্যাচের আগে রোহিতও ও বিরাট ২৬৩৩ রান হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দুই ক্রিকেটার একসঙ্গে শীর্ষস্থানে ছিলেন। এদিন সেই তালিকায় হিটম্যানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ভিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। এদিনের ব্যাটিংয়ে পর বিরাটের ঝুলিতে ২৬৬৩ রান।
A clinical performance by #TeamIndia in Indore.
— BCCI (@BCCI) January 7, 2020
Will the boys clinch the series in Pune? #INDvSL pic.twitter.com/6Hm0jPVYC1
প্রসঙ্গত এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বিরাট। এরপর ভারতীয় দল শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে রাখে। শার্দুল ৩, কুলদীপ ও নভদীপ ২টি করে উইকেট নেন। সুন্দর ও বুমরাহ ১টি করে উইকেট পান। ১৯ তম ওভারে তিনটি উইকেট পান শার্দুল। মূলত বোলারদের কাঁধে ভর করেই এদিন ম্যাচের অর্ধেকটা জিতে নিয়েছিল ভারত। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নভদীপ সাইনি।
Innings Break!
— BCCI (@BCCI) January 7, 2020
A great field day for our bowlers as Sri Lanka lose 9 wickets with a total of 142 on the board.
Scorecard 👉https://t.co/OExOCS35VC #INDvSL pic.twitter.com/Mk1k6qNN0h
জবাবে শিখর ও রাহুলের ওপেনিং জুটিতে ৭১ রান ওঠে। এদিন ৪৫ রানে আউট হন রাহুল। ভারতীয় ওপেনার নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। শেষ পর্যন্ত শ্রেয়সের ৩৪ ও বিরাটের ৩০ রানে ভর করে ১৫ বল বাকি থাকতে ভারত ৭ উইকেট জয় পায়।
ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ১০ জানুয়ারি পুণেতে সিরিজের শেষ ম্যাচ হবে।
4⃣ overs
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 7, 2020
1⃣3⃣ dot balls
2⃣ wickets
2⃣ catches
Navdeep Saini was the pick of the bowlers as Sri Lanka manage just 142#INDvSL https://t.co/2JSnJZDHf2 pic.twitter.com/zKocguf4hr
অন্যদিকে এদিন টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১০০০রানের গণ্ডি পার করলেন বিরাট। ৩২ ইনিংসে এই কীর্তি গড়লেন ভারত অধিনায়ক।
India Win The Match.!
— Tamil Viratians (@Tamil_Viratians) January 7, 2020
1000 T20I Runs as Captain For #ViratKohli 👏
He Becomes the Fastest to 1000 T20Is Runs as Captain In Just 30 Inngs & His Avg Is Best Among All Captains In T20Is (Min 400 Runs)& Right Now Kohli Is the Leading Runs Scorer In T20I Cricket🔥❤#INDvSL pic.twitter.com/tCwzGAyOhQ