বিদেশের মাটিতে বড়দের হোঁচট, ছোটদের জয়রথ অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিশ্বকাপে

By Debalina Dutta

চমৎকার ভারতের ছোটরা। বড় দাদা-রা যখন বিদেশের মাটিতে গিয়ে ল্যাজে গোবরে পারফরম্যান্স দিচ্ছে ঠিক সে সময়েই ঝলসে উঠছেন ভারতের জার্সি গায়ে দ্রাবিড়ের ছেলেরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রানে জয়, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও ১০ উইকেটেই জয় পেলেন পৃথ্বী শ এন্ড কোং। এদিন ব্যাট হাতে জ্বলওয়া দেখালেন শুভমান গিল।

এদিন দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে দলের ক্রিকেটারদের ব্যাটিং প্র্যাকটিশ টা সারিয়ে রাখতে চেয়েছিল দল। কারণ এটাই ছিল রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচ। পৃথ্বী শ ইতিমধ্যেই নিউজিল্যান্ডের মাটিতে নিজের আভিজাত্য দেখিয়েছেন তাই এদিন থিঙ্কট্যাঙ্ক অন্যদের সুযোগ দিতে চেয়েছিল। ওপেনিং স্লটে ব্যাট করতে আসেন শুভমান গিল ও হার্ভিক দেশাই।

ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ১৫৫। মাত্র ২১.৪ ওভারে জয়ের লক্ষ্যে একটি ও উইকেট না হারিয়ে পৌঁছে যায় ভারত। মাত্র ৫৯ বলে তিনি ৯০ রানে অপরাজিত থাকেন শুভমান, তাঁকে যোগ্য সঙ্গত হার্ভিক তিনিও অর্ধশতরান পূর্ণ করেন। ৭৩ বলে ৫৬ রান করেন তিনি। এই দুই ব্যাটসম্যানের দৌলতে ভারত জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চুটকিতে ম্যাচ জিতে যায় ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ়িম্বাবোয়ে। কিন্তু, ভারতীয় বোলারদের দাপটে তারা একের পর এক উইকেট হারাতে থাকে। দলের হয়ে সবথেকে বেশি ৩৬ রান করেন মিলটন শুম্বা । গত ম্যাচের মত এ ম্যাচেও বল হাতে কামাল অনুকূল রায়ের ৭.১ ওভার বল করে ৪ উইকেট নেন তিনি।

এদিকে গ্রুপ বি- র পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ভারত। তিনটে ম্যাচ জিতে তাদের পয়েন্ট ৬।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 19, 2018, 12:33 [IST]
Other articles published on Jan 19, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+