উমেশের ৫, তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই গোলাপি বলের টেস্ট ইনিংসে জিতে নতুন রেকর্ড ভারতের

দ্বিতীয় ইনিংসে উমেশ যাদবের পাঁচ ও ইশান্ত শর্মার চার উইকেটের সৌজন্যে বাংলাদেশের দেশের প্রথম গোলাপি বলের টেস্ট এক ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। ২-০ ব্যবধানে সিরিজও জিতল ব্লু-আর্মি। একই সঙ্গে পরপর চারটি টেস্ট ইনিংসে জিতে বিশ্বে নতুন রেকর্ড কায়েম করল বিরাট কোহলি ব্রিগেড। টানা সাতটি টেস্ট জিতে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন অধিনায়ক বিরাট।

ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট শুরু হয় রাজকীয় ঢঙে। টেস্টের উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত হন বাংলাদেশের প্রধামনমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ সহ দুই দেশের রথি-মহারথিরা। ম্যাচ ঘিরে আগ্রহ ও উন্মাদনা ছিল তুঙ্গে। টেস্টের প্রথম চার দিনের টিকিটও শেষ হয়ে গিয়েছিল। দেশের প্রথম গোলাপি বলের টেস্টে ভারত ও বাংলাদেশের মধ্যে লড়াই আশা করেছিলেন কলকাতার ক্রিকেট প্রেমীরা।

সে সব জল ঢেলে তৃতীয় দিনের প্রথম ঘণ্টার মধ্যেই ১৯৫ রানে গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। যারা পেস সহায়ক উইকেটে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের প্রথম ইনিংস কার্যত একার হাতে শেষ করে দেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন উমেশ যাদব। ১০৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের শুরুটা খারাপ হলেও অধিনায়ক বিরাট কোহলির ১৩৬, চেতেশ্বর পূজারার ৫৫ ও অজিঙ্ক রাহানের ৫১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ তোলে ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম (৭৪ রান) ছাড়া ভারতীয় বোলারদের সামনে কোনও বাংলাদেশী ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। দলের আরও এক অভিজ্ঞ ব্যাটসম্যান মহম্মদুল্লা ৩৯ রান করে অবসৃত হন। দেশের প্রথম গোলাপি বলের টেস্টে মোট ৯ উইকেট নেওয়া ইশান্ত শর্মাকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

তিন দিনে শেষ হয়ে যাওয়া টেস্টেও মানুষের উন্মাদনায় মুগ্ধ ভারতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ শেষে মাঠ ঘুরে দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানান। দূরে দাঁড়িয়ে থেকে সেই ঘটনার সাক্ষী থাকলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 24, 2019, 14:29 [IST]
Other articles published on Nov 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+