দিওয়ালিতে কোন ক্রিকেটার কী শুভেচ্ছা জানালেন দেখুন

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি। সেই উৎসবে সামিল ক্রিকেটাররাও। উৎসবের দিনে আজ সকাল থেকে একের পর এক টুইটে শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেছেন শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারারা। একনজরে দেখে নিন দিওয়ালিতে আজ কে কী টুইট করলেন।

শিখর ধাওয়ান

ক্রিকেট থেকে এই মুহূর্তে ছুটিতে রয়েছে ভারতীয় দল। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভার ও টেস্ট সিরিজ। এদিন ছুটির আবহে পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করছেন শিখর ধাওয়ান। টুইটে 'গব্বর' লিখেছেন, 'দিওয়ালিতে সকলকে শুভেচ্ছা। আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকুক।'

রবি শাস্ত্রী

টিম ইন্ডিয়ায় হেড কোচ রবি শাস্ত্রীও দিওয়ালি নিয়ে টুইট করেছেন। টুইটে শাস্ত্রী লেখেন, 'আসুন, যাঁদের জীবনে আজ আলোর রোশনাই নেই, তাঁদের জীবনকে আজ আমরা আলোকিত করে তুলি।'

ইশান্ত-অশ্বিনের টুইট

মজার টুইট করেছেন ইশান্ত শর্মা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আজ আকাশ আলোয় ভরে উঠুক, আর মুখ ভরে উঠুক মিষ্টিতে!' টুইটে অশ্বিনও ফ্যানেদের দিওয়ালির শুভেচ্ছা জানালেন।

চেতেশ্বর পূজারার টুইট

ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবি পোস্ট করে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন চেতেশ্বর পূজারা। স্ত্রীকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছেন পূজি

বিনোদ কাম্বলি

দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি পরিবারের সঙ্গে ছবি পোস্ট করলেন। সঙ্গে টুইটে লিখলেন, 'সবাই সাবধানে দিওয়ালি পালন করুন। সবার দিওয়ালি খুব ভালো কাটুক।'

গুরপ্রীত সিং সাধু

ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাধুও সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন

View this post on Instagram

Happy Diwali to all of my Indian friends out there

A post shared by Steve Smith (@steve_smith49) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 27, 2019, 12:31 [IST]
Other articles published on Oct 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+