টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে কার্যত ধুয়ে ফেলেছে ভারত। দুই দলের টেস্ট সিরিজের ফল অন্যরকম হয় কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তারই মধ্যে প্রতিদ্বন্দ্বীতা ভুলে ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারার বাড়িতে পুনর্মিলনে হালকা ও বন্ধুত্বপূর্ণ মেজাজে দেখা গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের।
হিটম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ানের পাশাপাশি লারার আমন্ত্রণে তাঁর বাড়িতে নৈশ্যভোজের আসরে যান কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল, কেদার যাদবের মতো ভারতীয় ক্রিকেটাররা। ধাওয়ান ছাড়া বাকিদের এক ফ্রেমে বেঁধে নিজের ইনস্টাগ্রামে সুন্দর একটি পোস্ট করেছেন ডোয়েইন ব্রাভো। বুঝিয়েছেন, শত্রুতা খেলার মাঠে, বাকিটা সময় জুড়ে শুধু বন্ধুত্ব।
জাতীয় দলের এক সময়ের সতীর্থ ব্রায়ান লারা, ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও সুনীল নারিনের সঙ্গে তাঁর তোলা ছবিও নিজের সোশ্য়াল অ্যাকাউন্টে পোস্ট করেছেন ডিজে ব্রাভো।
View this post on InstagramLefty aur lefty ka ultimate combo 😎 @brianlaraofficial
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
অন্যদিকে ক্রিকেটের রাজপুত্রের সঙ্গে নিজের ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান।
View this post on InstagramLefty aur lefty ka ultimate combo 😎 @brianlaraofficial
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
এই পুনর্মিলন বাদ দিলে বাকিটা সময় জুড়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টেও ধরাশায়ী করতে নেটে কঠিন পরিশ্রম করতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।