লকডাউনের নিয়ম ভাঙার জন্য ভারতীয় ক্রিকেটারের শাস্তি, জেনে নিন ব্যক্তির নাম

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, ততই এককাট্টা হচ্ছে দেশ। কেন্দ্র আরোপিত লকডাউনের নিয়ম মেনে চলার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটার ও সেলেব্রিটিরা। তবু তারই মধ্যে কিছু মানুষ উলঙ্ঘন করছেন সরকারি নিয়ম। যখন-তখন রাস্তায় বেরিয়ে প্রশাসনের চিন্তা বাড়িয়ে তুলছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে এক ভারতীয় ক্রিকেটারের নাম। যাঁকে লকডাউনের নিয়ম ভাঙার জন্য জরিমানা করেছে পুলিশ।

করোনার প্রভাব ও লকডাউন

করোনার প্রভাব ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২২৯ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

ক্রিকেটারদের আর্জি

ক্রিকেটারদের আর্জি

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। পিছিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যান্য ক্রিকেট টুর্নামেন্টও। ক্রিকেট থেকে অনেক দূরে ঘরে বসে সহ নাগরিকদের লকডাউনের নিয়ম পালন করার আর্জি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

লকডাউনের নিয়ম ভাঙলেন ক্রিকেটার

লকডাউনের নিয়ম ভাঙলেন ক্রিকেটার

২০১৬ সালে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা তথা আইপিএল খেলা হিমাচল প্রদেশের ক্রিকেটার ঋষি ধাওয়ান, লকডাউনের নিয়ম উলঙ্ঘন করলেন। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধাওয়ানের বিরুদ্ধে। সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ মানুষকে প্রয়োজনীয় কাজে নিয়ম মেনে রাস্তায় বেরোনোর অনুমতি দেয় সরকার। কিন্তু ভারতীয় ক্রিকেটারের কাছে গাড়ির কোনও পাস ছিল না বলে জানিয়েছে পুলিশ।

কত টাকা জরিমানা

কত টাকা জরিমানা

সরকারি নিয়ম উলঙ্ঘন করার জন্য কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ঋষি ধাওয়ানকে ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। ভারতীয় ক্রিকেটারকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 10, 2020, 16:09 [IST]
Other articles published on Apr 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+