করোনা উদ্বেগের পর প্রথমবার মাঠে ফিরে একী অবস্থা রোহিত শর্মার!

করোনা সংকট কাটিয়ে ক্রিকেটে ফিরলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে না! লকডাউনে ক্রিকেট নিয়ে আড্ডায় রোহিত থেকে যুবি, চাহাল থেকে শামিরা একথা বলেছেন। এবার হাতেনাতে তার প্রমাণ মিলল!

মাঠে ফিরলেন রোহিত শর্মা

মাঠে ফিরলেন রোহিত শর্মা

দেশজুড়ে করোনা সংকটের কারণে ভারতের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা গৃহবন্দি রয়েছেন। বিরাট-হার্দিক-শামিদের ফিটনেস চর্চা করতে গেলেও রোহিতকে করোনার মাঝে ক্রিকেটে থেকে পাওয়া এই ছুটিতে খুব বেশি ফিটনেস চর্চা করতে দেখা যায়নি। আকস্মিৎ ছুটিতে পরিবার,স্ত্রী-মেয়েকে বেশি করে সময় দিয়েছেন হিটম্যান। এবার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন তিনি।

মাঠে ফিরেছেন ইশান্ত-পূজারা

মাঠে ফিরেছেন ইশান্ত-পূজারা

ভারতীয় টেস্ট দলের দুই ক্রিকেটার ইশান্ত শর্মা ও চেতেশ্বর পূজারা ইতিমধ্যে মাঠে নেমে প্রস্তুতি সেরেছেন। পূজারা রাজকোটে সৌরাষ্ট্র দলের সঙ্গে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। অন্যদিকে দিল্লিতে ইশান্ত শুধু স্ট্রেচিং ও দৌড় প্র্যাকটিস করেছেন। রোহিত এখনই অবশ্য ক্রিকেট কিট নিয়ে মাঠে ফেরেননি। স্ট্রেচিং সারতে মাঠে পৌঁছন হিটম্যান।

রোহিতের পোস্ট

রোহিতের পোস্ট

করোনার পর প্রথমবার মাঠে ফেরার ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, 'বিরতির পর মাঠে ফেরা, স্বস্তি ফিরল'

রোহিতের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট

রোহিতের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট

প্রথম প্রস্তুতিতে রোহিতের মুখে ক্লান্তির ছাপ অবশ্য স্পষ্ট। দৌড়ঝাঁপের পর মুখে চোখে জল দেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করেন হিটম্যান। করোনা থাবায় ক্রিকেট থেকে দীর্ঘ ছুটির কারণে রোহিতের ফিটনেসের উপর যে প্রভাব পড়েছে, ছবি দেখেই আন্দাজ করা যাচ্ছে। সেক্ষেত্রে কোভিড পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে পুরনো ফর্মে ফিরতে ক্রিকেটারদের যে বেশ সমস্যায় পড়তে হবে বেশ বোঝ যাচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 24, 2020, 21:23 [IST]
Other articles published on Jun 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+