
পরিবারের ছেড়ে ১৫০ দিন
এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের আবহে আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের পরিবারের সদস্যরা। আইপিএলের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও পরিবারকে কাছে পাবেন না বিরাট কোহলিরা। কার্যত ১৫০ দিন দেশের থেকে দূরে কেবল ক্রিকেট নিয়েই পড়ে থাকতে হবে বিরাট কোহলিদের।

কবে শুরু আইপিএল
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সম্ভবত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ কিংবা ১০ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট। আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই।

অনেক আগেই আরবে দল
করোনা ভাইরাসের আবহে আইপিএল ঘিরে সংযুক্ত আরব আমিরশাহীতে বেশকিছু বিধি নিষেধ আরোপ করা হতে পারে। সেগুলির সঙ্গে ধাতস্ত হতে এবং প্রায় সাড়ে ছয় মাসের জড়তা কাটাতে ১০ অগাস্ট আরবে পৌঁছে যেতে পারে চেন্নাই সুপার কিংস। ১৯ কিংবা ২০ অগাস্ট দুবাই পৌঁছতে পারে কলকাতা নাইট রাইডার্স। বাক দলগুলি ২৫ কিংবা ২৬ অগাস্ট আমিরশাহীতে পৌঁছতে পারে বলে খবর।

অস্ট্রেলিয়া সফর
বিসিসিআই সূত্রে খবর, আইপিএল শেষ হলে দুবাই থেকেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। ৩ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ৭ জানুযারি শেষ হবে ওই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি থেকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিসিসিআই সূত্রে খবর, ১২ নভেম্বর অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন বিরাট কোহলিরা।


Click it and Unblock the Notifications
আমিরশাহীতে আইপিএল, ২৪০ পাতার গাইডলাইন বিসিসিআইয়ের

















